T20I: ১১ ব্যাটসম্যানে করলেন ১২ রান, টি২০ ম্যাচে জাপানের বিরুদ্ধে মঙ্গোলিয়ার লজ্জার নয়া নজির
জাপান সফরে এসেছে মঙ্গোলিয়া। জাপানের সঙ্গে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে এশিয়ার এই দুই দেশ। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচেই হল বিরল নজির। সিরিজের দ্বিতীয় ম্যাচে জাপান প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২১৭ রান তোলে। ২১৮-র টার্গেট তাড়া করতে নেমে লজ্জাজনক স্কোর করল মঙ্গোলিয়া। জাপানের বিরুদ্ধে এই ৭ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২ রানে গুটিয়ে গিয়েছে মঙ্গোলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে চারটি জয়ের মধ্যে জাপানের এই সাফল্য অন্তর্ভুক্ত হল। মঙ্গোলিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জাপান। জাপানের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানে অল আউট হয়েছিল মঙ্গোলিয়া। এবার ২১৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১২ রানেই অলআউট হল মঙ্গোলিয়া।

কয়েক মাস আগেই এশিয়ান গেমসের মঞ্চ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় উদয় হয় মঙ্গোলিয়া, এশিয়ান গেমসে ২টি ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল মঙ্গোলিয়া। এবার জাপানের বিরুদ্ধে খেলতে নেমে আরওএ একবার লজ্জার রেকর্ড গড়ল এই দেশটি।












Click it and Unblock the Notifications