T20 World Cup: অজিদের বিরুদ্ধে ম্যাচে দলে রদবদল করবেন রোহিতরা? জানুন ভারত-অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

সোমবার সুপার ৮-র শেষ ম্যাচে খেলতে নামছে ভারত। বাংলাদেশ, আফগানিস্তানকে হারানোর পর এবার টিম ইন্ডিয়ার শেষ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পর পর দুই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। কিন্তু গ্রুপ ১-র যা সমীকরণ তাতে টিম ইন্ডিয়ার স্থান পুরোপুরি নিশ্চিত নয়। চায়ের কাপ এবং ঠোঁটের মধ্যে ব্যবধান ঘোচানোর লক্ষ্য নিয়েই সোমবার সেন্ট লুসিয়াতে নামছে রোহিত ব্রিগেড।

ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ। গ্রুপ ১ থেকে সব দলই দু'টি করে ম্যাচ খেলেছে। আফগানিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত। ভারতীয় দলের সংগ্রহ ৪ পয়েন্ট। নেট রান রেট ২.৪২৫। বৃষ্টির জন্য ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে গেলে রোহিতেরা ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে।

T20 World Cup

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, ভারত তাদের ৩-৩ বোলিং সংমিশ্রণে (হার্দিক পাণ্ডিয়াকে তাদের তিনজন সিমারের একজন হিসাবে) নিয়ে খেলতে পারে, কিন্তু মিডল ওভারে ট্র্যাভিস হেড বা ডেভিড ওয়ার্নার ব্যাট করলে দুই বাঁহাতি অর্থোডক্স স্পিনার কিছুটা চাপে পড়তে পারে। স্পিনাদের পাশাপাশি নজর থাকবে অর্শদীপ সিংয়ের দিকেও। তিনি এখনও পর্যন্ত ভারতীয় দলের সবথেকে সফল বোলার।

অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে অতিরিক্ত স্পিনার খেলিয়েছে, অ্যাশটন অ্যাগারকে দলে আনে মিচেল স্টার্ককে বাদ দিয়েছে। ভারতের বিরুদ্ধে ম্যাচেও এই কম্বিনেশনই বজায় রাখতে পারে অজিরা। স্কটল্যান্ডের বিরুদ্ধে সেন্ট লুসিয়াতে আগের একটি খেলায় অতিরিক্ত স্পিনার খেলিয়েছিল অজিরা। বিশেষত রোহিত শর্মা এবং বিরাট কোহলির পাওয়ার-প্লে-তে বাঁহাতি স্পিন মোকাবেলা করতে খুব বেশি পছন্দ করেন না। তবে পরিস্থিতি অনুসারে টিম কম্বিনেশনে বদল আনতে পারে অজিরা।

এ বারের বিশ্বকাপে বৃষ্টির জেরে এর আগেও অনেক ম্যাচ ভেস্তে গিয়েছে। সেই আশঙ্কা তৈরি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও।ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হওয়ার কথা সেন্ট লুসিয়ায়। অ্যাকুওয়েদার জানাচ্ছে, সোমবার সকাল থেকে সেখানে বৃষ্টি হতে পারে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু। সেই সময় বৃষ্টি হতে পারে ৫০ থেকে ৫৫ শতাংশ। সকাল ১০টা থেকে আগামী ৩ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সেন্ট লুসি।আর পিচ মূলত ব্যাটিং সহায়ক হয়। ফলে এখানে বড় রান উঠে। একইসঙ্গে স্পিনারদের জন্য বাড়তি সাহায্য থাকে পিচে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, অর্শদীপ সিং।

অস্ট্রেলিসয়ার সম্ভাব্য দল- ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল মার্শ অথবা অ্যাস্টন আগার, অ্যাডাম জাম্পা, জোস হ্যাজেলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+