T20 World Cup 2024: আমেরিকার বিরুদ্ধে দাপুটে জয় ওয়েস্ট ইন্ডিজের, জমে উঠল সেমিফাইনালের লড়াই

টি২০ বিশ্বকাপের সুপার ৮-র দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে হেলায় হারাল ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকার বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেল ক্যারিবিয়ানরা। সেই সঙ্গে জমে গেল গ্রুপ বি থেকে সেমিফাইনালের লড়াই।
তারকা ওপেনার ব্র্যান্ডন কিং চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। সাইড স্ট্রেনের কারণে তাঁকে ছিটকে যেতে হয়েছে। ব্র্যান্ডন কিং-এর পরিবর্তে বাঁ-হাতি ব্যাটার কাইল মায়ের্সকে দলে নিয়েছে উইন্ডিজ।

ম্যাচে টসে জিতে বোলিং বেছে নেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল। এমতাবস্থায় ইউএসএ দল প্রথমে ব্যাট করতে আসে এবং দলের প্রথম উইকেটের পতন হয় ৩ রানে। এরপর ৫০ রান পর্যন্ত কোনও উইকেট পড়েনি। যদিও এরপর দ্রুত উইকেট হারাতে থাকে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে, অ্যান্ড্রিস গাউস ১৬ বলে ২৯ রান করেন এবং নীতীশ কুমার ১৯ বলে ২০ রান করেন। ১৯ রান এসেছে মিলিন্দ কুমারের ব্যাট থেকে এবং ১৮ রানের ইনিংস খেলেছিলেন হরমিত সিং। প্রথমে ব্যাট করে আমেরিকা ১৯.৫ ওভারে করে ১২৮ রান।

T20 World Cup 2024

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুরন্ত বোলিং করলেন রোস্টন চেস এবং আন্দ্রে রাসেল, রোস্টন ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিলেন, অন্যদুইকে, রাসেল ৩.৫ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিলেন, এছাড়াও আলজারি জোসেফ ২ উইকেট নিলেন।

জবাবে রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে। ব্র্যান্ডন কিং না থাকায় এই ম্যাচে ওপেন করতে নামেন শাই হোপ। ৩৯ বলে ৮২ রান করে অপরাজিত থেকে যান শাই হোপ। নিকোলাস পুরান মাত্র ১২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ৫৫ বল বাকি থাকতে ম্যাচ জেতে ক্যারিবিয়ানরা।

ইংল্যান্ডের কাছে হারলেও এই ম্যাচ জিতে সেমির আশা জিইয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের ফলে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল আমেরিকা।

দুটি করে ম্যাচ শেষে এই গ্রুপে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। তারা দুটি ম্যাচই জিতেছে। অন্যদিকে একটি করে ম্যাচ জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে রান রেটে এগিয়ে থাকার কারণে ২ নম্বরে আছে ক্যারিবিয়ানরা। তিন নম্বরে ইংল্যান্ড। ফলে চাপ কিন্তু বাড়ছে গতবারের চ্যাম্পিয়নদের। ক্যারিবিয়ানদের শেষ ম্যাচ প্রোটিয়াদের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+