Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: ফোকাসে ভারত-পাক ম্যাচই, জেনে নিন গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষদের শক্তি-দুর্বলতা

ঢাকে কাঠি পড়ে গিয়েছে টি২০ বিশ্বকাপের। বুধবার থেকেই ভারতীয় দল বিশ্বকাপের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে। ১১ বছর আইসিসি ট্রফি ‌জেতেনি ভারত। তাই আসন্ন টি২০ বিশ্বকাপ ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। গ্রুপ লিগে তাদের লড়াই পাকিস্তান, আমেরিকা, কানাডা ও আয়াল্যান্ডের বিরুদ্ধে। 'এ' গ্রুপে প্রত্যেক দলের শক্তি-দুর্বলতা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় যুগ্মভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজিত হলেও টিম ইন্ডিয়া তাদের সব লিগ ম্যাচই খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ৫ টিম ইন্ডিয়া তাদের প্রথম লিগ ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। অর্থাৎ, আইরিশদের বিরুদ্ধে লড়াই দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। করবে। ৯ জুন মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান।১২ জুন আমেরিকার বিরুদ্ধে ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে।

T20 World Cup

প্রথমেই আসা যাক ভারতীয় দলের কথায়, ভারত এই গ্রুপে সবথেকে শক্তিশালী দল।টপ অর্ডারে রোহিত বিরাটদের মতো ব্যাটাররা রয়েছেন, এই টুর্নামেন্টের মাধ্যমেই টিম ইন্ডিয়ার দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন ঋষভ পন্থ। রোহিত, কেহলি, যশস্বী জয়সওয়ালদের নিয়ে তৈরি ভারতের টপ অর্ডার বেশ শক্তিশালী। মিডল অর্ডারে শিবম দুবে, হার্দিক , পন্থরা থাকছেন। বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ। ভারত নিউ ইয়র্কের উইকেটের কথা ভেবে অতিরিক্ত স্পিনার নিয়ে গিয়েছে।

ভারতের দুর্বলতা হল ক্রিকেটারদের ক্লান্তি, টানা দুই মাসের বেশি আইপিএল খেলে ক্লান্ত ক্রিকেটাররা। তার উপর পর্যাপ্ত অনুশীলন ছাড়াই নামতে হবে ক্রিকেটারদের। ভারত বিশ্বকাপের আগে একটি মাত্র অনুশীলন ম্যাচ খেলবে ১ জুন। সেটা বাংলাদেশের বিপক্ষে।

এই গ্রুপে দ্বিতীয় শক্তিশালী দল পাকিস্তান। ভারত-পাক ম্যাচই এই গ্রুপের অন্যতম আর্কষণ। পাক দলে প্রধান শক্তি বোলিং।শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহদের নিয়ে তৈরি পাকিস্তানের ফাস্ট বোলিং আক্রমণ বিশ্বের যে কোনও দলের আতঙ্কের কারণ।মহম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামানদের নিয়ে তৈরি পাকিস্তান ব্যাটিং কিন্তু বেশ শক্তিশালী।

বাবর আজমের পাকিস্তান অধিনায়কের পদ থেকে বিদায়ের পর প্রত্যাবর্তন ঘটেছে। এবার তাই ক্যাপ্টেন বাবরের দিকেও কিন্তু সকলের নজর থাকবে। পাকিস্তানের স্পিন বিভাগ বরাবরই দুর্বল, এবারও তাঁর ব্যতিক্রম নয়।

টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড এমন একটি দল যাকে হালকাভাবে নেওয়া যায় না। পল স্টার্লিংয়ের নেতৃত্বে, দলটি একটি শক্তিশালী ব্যাটিং লাইন আপ তৈরি করেছে যার মধ্যে রয়েছে হ্যারি টেক্টর, লোরকান টাকার, রস অ্যাডায়ার এবং কার্টিস ক্যাম্পার। মার্ক অ্যাডায়ার এবং জোশুয়া লিটল পাওয়ারপ্লেতে বিপক্ষের সর্বনাশ করতে সম্পূর্ণরূপে সক্ষম, অন্যদিকে বেন হোয়াইট এবং গ্যারেথ ডেলানির স্পিন বোলিং তাদের অন্যতম শক্তি। আয়ারল্যান্ড এই গ্রুপে জায়ান্ট কিলার হতে পারে । এ গ্রুপে এক্স ফ্যাক্টর হতেই পারে আইরিশরা।

টি২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অভিষেক হচ্ছে এবার। দলটি সম্প্রতি একটি দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশকে পরাজিত করে ঘোষণা করেছে। ফলে তাদের হালকাভাবে নেওয়া যাবে না।

নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের সংযোজন দলের অভিজ্ঞতা বাড়িয়েছে। অ্যান্ডারসন টি২০ ক্রিকেটের একজন অভিজ্ঞ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম বিখ্যাত ইনিংস খেলার জন্য বিখ্যাত। আলি খান মার্কিন ফাস্ট বোলিং ইউনিট পরিচালনা করবেন। খান বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের একজন অভিজ্ঞ বোলার। ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা পাবে মার্কিনীরা।

মার্কিনীদের মতোই কানাডারও এটাই প্রথম টি২০ বিশ্বকাপ। অবশ্য কানাডা এর আগে একাধিক বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। তবে ১৯৭৯, ২০০৩, ২০০৭, ২০১১, কানাডার অংশ নেওয়া সবকয়টি বিশ্বকাপই ছিল ৫০ ওভার ফর্ম্যাটের। ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের নিয়ে একটি বার্ধক্য স্কোয়াড রয়েছে। ১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে কানাডা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+