টি২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী কে? কোনও ম্যাচে সবচেয়ে বেশি শিকারের রেকর্ড কার দখলে?

T20 World Cup Statistics: টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্য়াচ চলছে। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দিয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপেও ঘটতে পারে অনেক অঘটন।

টি২০ ফরম্যাটে ব্যাটারদেরই দাপট পরিলক্ষিত হয়। যদিও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বোলাররা। এই প্রতিবেদনে টি২০ বিশ্বকাপে নজর কাড়া বোলারদের পারফরম্যান্সের দিকে আলোকপাত করা হচ্ছে।

T20 World Cup Statistics

২০০৭ থেকে ২০২২ অবধি টি২০ বিশ্বকাপ খেলে সবচেয়ে বেশি উইকেট দখল করেছেন শাকিব আল হাসান। তিনি এবারও বাংলাদেশ দলে রয়েছেন। শাকিব টি২০ বিশ্বকাপের ৩৫টি ইনিংসে মোট ১২৯.১ ওভার বল করে ৮৭৬ রানের বিনিময়ে পেয়েছেন ৪৭ উইকেট। সেরা বোলিং ৯ রানে চার উইকেট। ইকনমি ৬.৭৮।

শাকিব ও পাকিস্তানের সঈদ আজমল টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবার করে ইনিংসে চার উইকেট পেয়েছেন। সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দুইয়ে শাহিদ আফ্রিদি, তিনি পেয়েছেন ৩৯ উইকেট। লাসিথ মালিঙ্গা ৩৮, আজমল ৩৬, অজন্তা মেন্ডিস ও উমর গুল ৩৫টি করে উইকেট পেয়েছেন।

ফলে বোঝাই যাচ্ছে, এবারের টি২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে শাকিবের রেকর্ড ভাঙা দুঃসাধ্য। কেন না, সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় আটে থাকা শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গার টি২০ বিশ্বকাপে ৩১ উইকেট রয়েছে। শাকিবের সঙ্গে ব্যবধান ১৬টি উইকেটের।

ভারতীয়দের মধ্যে টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। যিনি এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে ঠাঁই পাননি। অশ্বিন ২০১২ সাল থেকে টি২০ বিশ্বকাপ খেলে মোট ২৪ ম্যাচে ৩২ উইকেট পেয়েছেন। অশ্বিনের পর অনেক নীচে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি ২০০৯ থেকে ২০২২ অবধি টি২০ বিশ্বকাপে ২২ ম্যাচে পেয়েছেন ২১ উইকেট।

টি২০ বিশ্বকাপের কোনও ম্যাচে সেরা বোলিংয়ের কীর্তি রয়েছে অজন্তা মেন্ডিসের। ২০১২ সালে হামবানটোটায় জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি ২টি মেডেন-সহ ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৬ উইকেট নেন। টি২০ বিশ্বকাপের ম্যাচে পাঁচটি করে উইকেট নেওয়ার নজির রয়েছে ৯ বোলারের।

শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ৩.৩ ওভারে ২টি মেডেন-সহ মাত্র ৩ রান খরচ করে নেন পাঁচ উইকেট, ২০১৪ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এ ছাড়াও কোনও ম্যাচে পাঁচটি করে উইকেট পেয়েছেন উমর গুল, স্যাম কারান, আহসান মালিক, অ্যাডাম জাম্পা, মুজিব উর রহমান, মুস্তাফিজুর রহমান, জেমস ফকনার ও লাসিথ মালিঙ্গা।

ভারতীয় বোলারদের মধ্যে টি২০ বিশ্বকাপে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি অশ্বিনেরই দখলে। ২০১৪ সালে মীরপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩.২ ওভারে ১১ রান দিয়ে অশ্বিন চার উইকেট নেন। ২০১২ সালে হরভজন সিং কলম্বোয় ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি মেডেন-সহ ৪ ওভারে ১২ রান দিয়ে নেন চার উইকেট। এ ছাড়া আরপি সিং, প্রজ্ঞান ওঝা ও জাহির খান টি২০ বিশ্বকাপের ম্যাচে চার উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+