Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: "মহাদেশ বদল হলেও ফলাফল অপরিবর্তিত", হারের মধ্যেই পাক দলকে খোঁচা সচিনের

ভারতের জয়ের পরই সোশ্যাল মিডিয়া জুড়ে রোহিতদের জন্য শুভেচ্ছার বন্যা। একইসঙ্গে বাবরদের জন্য মিমের ছড়াছড়ি। ভারতের কাছে হারতেই পাকিস্তানকে খোঁচা দিলেন সচিন তেন্ডু‌লকর থেকে ইরফান পাঠান।

আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের রেকর্ড অত্যন্ত ভালোচ। ভারত। টি২০ বিশ্বকাপে সাত বারের সাক্ষাতে ভারতের জয় ছিল ৬ ম্যাচে। রবিবাসরীয় মহারণে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখল ভারত, সেইসঙ্গে ৮ ম্যাচ শেষে ভারতের জয়ের সংখ্যা ৬। এরপরই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান দলকে খোঁচা দিয়েছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার।

Sachin Tendulkar

এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সপরিবারে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকর। ম্যাচের শেষে তিনি নিজের আবেগ আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

এক্স মাধ্যমে সচিন লেখেন, 'ভারত বনাম পাকিস্তান, নতুন মহাদেশ, একই ফলাফল। টি-২০ হতে পারে ব্যাটারদের খেলা, কিন্তু নিই ইয়র্কে বোলাররাই দুরন্ত পারফরম্যান্স করেছে। অসাধারণ পরিবেশে একটা দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হল। আমেরিকায় একটা অসাধারণ ম্যাচ দেখা গেল। ভারত খুব ভালো খেলেছে।'
উল্লেখ্য সচিন নিজে ভারত-পাক মহারণ ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন।

মহারণের আগে সচিন বেসবলে মজে ছিলেন। ব্যাট হাতে বেশ কয়েকটি থ্রো নিলেন শাস্ত্রীর থেকে। অন্য ধরনের ব্যাট হাতেও বোঝা গিয়েছে সচিনের দক্ষতা। বেশ কিছু ভাল শট মেরে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি।

শুধু সচিন নয়, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান‌ পাঠান।পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কাছে ছয় রানে হেরে যাওয়ার পর ইরফান পাঠান লেখেন- "প্রতিবেশীরা সবাই আজেবাজে কথা বলছিল, এখন বলুন তো রবিবারটা কেমন ছিল?" শুধু সচিন বা পাঠান নয় ভারতের জয়ের পর শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন জয় শাহ। তিনি বুমরাহকে কৃতিত্ব দিয়েছেন জয়ের জন্য।

প্রসঙ্গত, এক দশকেরও বেশি কোনও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি দুই দেশ। শুধুমাত্র আইসিসি ইভেন্টে সাক্ষাৎ হয়। তাই এই ম্যাচকে কেন্দ্র করে ফ্যান এবং ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে তুমুল উত্তেজনা থাকে।

ম্যাচে বল হাতে সাফল্য পেয়েছেন নাসিম শাহও। ব্যাট করতে নেমে তিনি চার বলে ১০ রান তোলেন। কিন্তু, তাতে পাকিস্তানের পতন রোধ করতে পারেননি। ম্যাচ হারতেই গোটা পরিস্থিতিটা যেন মাথায় চেপে বসে নাসিম শাহর। তিনি মাঠের মধ্যেই প্রবল কান্নায় ভেঙে পড়েন। তাঁর সঙ্গেই প্যাভিলিয়নে ফিরছিলেন সতীর্থ শাহিন আফ্রিদি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+