T20 World Cup: রবিবার ভারতের মেগা ম্যাচ, নিউ ইয়র্কে মেট্রো সফরেও পাকিস্তান ম্যাচেই ফোকাস দ্রাবিড়ের
T20 World Cup 2024: ভারতীয় ক্রিকেট দলের কোচের ভূমিকা শেষ হওয়ার পথে। বিশ্বকাপই তাঁর শেষ 'অ্যাসাইনমেন্ট'। ভারতের ক্রিকেট দলের কোচ হিসাবে মেয়াদ ফুরিয়ে যাচ্ছে দ্রাবিড়ের। তিনি সেই চুক্তি বৃদ্ধি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। আয়ারল্যান্ড ম্যাচের আগে তিনি জানিয়ে দেন যে, পুরনো ভূমিকায় আর তাঁকে দেখা যাবে না।
দ্রাবিড়ের কোচিংয়ে এর আগে দুটি আইসিসি ট্রফি খেলেছে ভারত। কিন্তু দুটিতেই সাফল্য অধরাই থেকেছে ভারতীয় দলের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হোক বা আইসিসি একদিনের বিশ্বকাপ, দুইবারই খালি হাতে ফিরতে হয়েছে দ্য ওয়ালকে। এবার তাঁর কোচিংয়ে টি২০ বিশ্বকাপ খেলতে নেমেছে ভারত। ভারতীয় ক্রিকেটারদের থেকেও কোচের কাপ জয়ের তাদিধটা যেন আরও বেশি।

অনুশীলনে ক্রিকেটারদের ছুটি থাকলেও, কোচ দ্রাবিড়ের কোনও ছুটি নেই। আগামী রবিবার মেগা ম্যাচ। পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তার আগে প্রতিপক্ষ দল সম্পর্কে খুঁটিনাটি তথ্যও নিজের নখদর্পণে রাখতে চাইছেন দ্রাবিড়।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের মেট্রোতে সফর করেছেন ভারতীয় দলের কোচ। কিন্তু চোখ রয়েছে মোবাইলের পর্দায়। বৃহস্পতিবার আমেরিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান দল। আয়োজক দেশ হলেও তারা চমকে দিয়েছে গ্রিন আর্মিকে সুপার ওভারে হারিয়ে। রবিবার এই পাকিস্তানের বিরুদ্ধেই খেলতে নামবে ভারত।
চলতি টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সবথেকে বড় অঘটনটা ঘটিয়েছে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সুপার ওভারের ম্যাচে তারা হারিয়েছে শক্তিশালী পাকিস্তানকে। তার আগে পাকিস্তানের প্রতিটা খুটিনাটি বিষয়ে চোখ রেখেছিলেন রাহুল। বল বাই বল ম্য়াচ ফলো করছিলেন।
Rahul Dravid following the Super Over of Pakistan vs USA on Espn Cricinfo. [📸: Vishal Misra] pic.twitter.com/eanrXe6my6
— Johns. (@CricCrazyJohns) June 6, 2024
এরআগে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় নিউ ইয়র্কে আইকনিক নিউ ইয়র্ক ইয়াঙ্কিস বেসবল দলের ম্যাচ দেখতে হাজির হন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের পর বুধবার বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে ম্যাচ দেখতে গিয়েছিলেন। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দারুণভাবে অভিযান শুরু করেছে ভারত। দ্রাবিড়ের পাশাপাশি ফিল্ডিং কোচ টি দিলীপ এবং বোলিং কোচ পরস মামব্রেকেও ইয়াঙ্কিদের খেলা দেখতে দেখা গেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications