Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে বিমানবন্দরে ব্যাগ হারালেন কামিন্স, স্টার্ক-ম্যাক্সওয়েলদের পথে হল দেরি

টি২০ বিশ্বকাপ শুরুর আগেই সমস্যায় অস্ট্রেলিয়া। বিশ্বকাপ খেলতে আসার পথে বিড়ম্বনায় জড়ালেন অধিনায়ক প্যাট কামিন্স সহ আরও দুই তারকা ক্রিকেটার। এরমধ্যে রয়েছেন কেকেআরের তারকা মিচেল স্টার্কও। আইপিএলের ফাইনাল খেলে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন কামিন্স, স্টার্ক, ম্যাক্সওয়েল। এই তি‌ন অজি তারকার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল।

কিন্তু অস্ট্রেলিয়া থেকে ওয়েস্ট ইন্ডিজ আসার পথে সমস্যার মধ্যে পড়লেন অস্ট্রেলিয়ান তারকারা। কেউ বিমানবন্দরে হারালেন ব্যাগ, কাউকে আবার বিমানবন্দরে অপেক্ষা করতে হল দীর্ঘক্ষণ, সব মি‌লিয়ে বিশ্বকাপের আগে অজি ক্রিকেটারদের পথে হল দেরি।

Pat Cummins

আইপিএল ফাইনা লের পর দেশে ফিরে গিয়েছেলেন কামিন্স। কথা ছি‌ল কয়েকদি ছুটি কাটিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দেবেন। সিডনি থেকে ওয়েস্ট ইন্ডিজ় যাওয়ার পথে অতিরিক্ত দু'দিন অপেক্ষা করতে হয়েছে প্যাট কামিন্সকে। অজি অধিনায়কের স্ত্রী বেকি জানিয়েছেন, পথে তাঁদের ব্যাগ হারিয়ে গিয়েছে।

আমেরিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ় যাওয়ার পথে বিমান পেতে দেরি হয়েছে কেকেআরের তারকা মিচেল স্টার্ক ও আরসিবির ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের। ফলে তাঁদের এক রাত লস অ্যাঞ্জেলস ও এক রাত মায়ামিতে কাটাতে হয়েছে। তার পরে বার্বাডোজ়ে পৌঁছেছেন দুই ক্রিকেটার। আর এক ক্রিকেটার মার্কাস স্টোয়নিসের কিট দেরিতে পৌঁছেছে। ফলে বিড়ম্বনার শেষ নেই অজি ক্রিকেটারদের।

সদ্য সমাপ্ত আইপিএলে কেকেআরের মূল ভরসা মিচেল স্টার্ক, গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠেছেন। বড় তারকা সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠেন। এটাই প্রমাণ করে দিয়েছেন মিচেল স্টার্ক। মুম্বই ম্যাচ হোক কোয়ালিফায়ার বড় ম্যাচে বল হাতে জ্বলে উঠছেন স্টার্ক, ফাইনালের মঞ্চেও জ্বলে উঠেন স্টার্ক। তাঁর নামের পাশে মরশুম শেষে ১৭ উইকেট।

অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং একদিনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের আসন্ন মরশুমে খেলতে চলেছেন বলে জানা গেছে। ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, কামিন্স আসন্ন এমএলসিতে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলতে চলেছেন। কামিন্স সহ অস্ট্রেলিয়ান ম্যাট শর্ট এবং জেক ফ্রেজার-ম্যাকগার্কের সাথে যোগ দেবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনজনের কেউই খেলতে পারেননি। দেরিতে কিট পৌঁছনোয় ওই ম্যাচে নামতে পারেননি মার্কাস স্টোয়নিসও। ওই ম্যাচে কোচিং স্টাফরা মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার হয়ে।অস্ট্রেলিয়ার সামনে পর পর তিনটি আইসিসি ট্রফি জয়ের সুযোগ। অজিরা গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এক দিনের বিশ্বকাপ জিতেছে। এ বার টি২০ বিশ্বকাপ জিতলে নতুন নজির তৈরি করবে অস্ট্রেলিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+