T20 World Cup: ভিলেন থেকে নায়ক হওয়ার হাতছানি, মেগা ফাইনালের আগে দ্রাবিড়ের মুখে শুধুই দলের কথা
১৭ বছর আগে ২০০৭ সালে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই নিজের ক্রিকেটীয় জীবনের সম্ভবত সবথেকে বিপর্যয়ের মুখে পড়েছিলেন অধিনায়ক দ্রাবিড়। ৫০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছিল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। হেরে গিয়েছিল শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ভারতীয় দলকে। প্রবল সমালোচনার মুখে পড়া দ্য ওয়াল হয়ে উঠেছিলেন ভিলেন। এবার কোচ হিসাবে সেই বদনাম ঘোচানোর সুযোগ দ্রাবিড়ের সামনে। নায়ক হওয়ার হাতছানি তাঁর সামনে।
দ্রাবিড়ের কোচিংয়ে এই নিয়ে তৃতীয়বার আইসিসি ইভেন্টের ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল। ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠলেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া।

সেমিফাইনাল খেলার একদিনের মধ্যেই ফাইনাল ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। ক্রীড়াসূচি প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, ''সে ভাবে দেখতে গেলে সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে মাত্র একটা দিন বিশ্রামের সুযোগ পেয়েছে ক্রিকেটারেরা। কিন্তু আমি নিশ্চিত, ফাইনালের জন্য ওরা শরীর এবং মনের দিক থেকে তৈরি হয়ে রয়েছে সেরা ক্রিকেট উপহার দিতে। এগুলি হল সেই জিনিসগুলি যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা আমাদের সমস্ত কৌশলগত প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আমরা মানসিকভাবে শক্তিশালী এবং উত্তেজিত এবং খেলার জন্য উন্মুখ।"
এই প্রসঙ্গে দ্রাবিড় আরও বলেছেন, ''এমনিতে এই কাজটা বেশ কঠিন। প্রত্যেককে সুস্থ রাখার উপরে বিশেষ নজর রাখতে হয়। কোনও সমস্যা তৈরি হলে তা সমাধানের দ্রুত উপায় খুঁজে নিতে হয়। কিন্তু এটা বলতেই পারি, ক্রিকেটারেরা মনের দিক থেকে তরতাজাই রয়েছে। ফাইনালে সেরা খেলা উপহার দিতে তৈরি। প্রত্যেক ক্রিকেটারই মানসিকভাবে তরতাজা রয়েছে।'
ভারতীয় দলের কোচ হিসাবে এটাই শেষ ম্যাচ দ্রাবিড়ের। ইতিমধ্যেই তাঁকে ঘিরে প্রচারও শুরু হয়েছে। কিন্তু ব্যক্তি প্রচারের বরাবরই বিরোধী দ্রাবিড়। ওই প্রচার কর্মসূচিটা যাতে বন্ধ করা যায়, সেই আর্জিও জানান ভারতীয় দলের হেড কোচ। দ্য ওয়ালের কথায়, 'যদি আপনারা এটা বাদ দিতে পারেন, তাহলে খুশি হব। এটা পুরোপুরি আমার নীতি এবং আদর্শের পরিপন্থী।'
গত বছর ১৯ নভেম্বরের রাতের স্মৃতি ঝেড়ে ফেলে তাঁর দল এই ম্যাচ খেলতে নামছে বলেই জানিয়েছেন ভারতীয় দলের কোচ।












Click it and Unblock the Notifications