Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: নেপালকে হারিয়ে সুপার ৮-এ বাংলাদেশ, ভারতের দ্বিতীয় প্রতিপক্ষ শাকিবরাই

নেপালকে ২১ রানে হারিয়ে 'ডি' গ্রুপের রানার্স আপ দল হিসেবে টি২০ বিশ্বকাপের সুপার এইটে উঠল বাংলাদেশ। টি২০ বিশ্বকাপে এবারই প্রথম এক টুর্নামেন্ট তিনটি ম্যাচ জিতল বাংলাদেশ।

ব্যাটিংটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই অদ্ভুত এক শট খেলে আউট হন ওপেনার তানজিদ হাসান। দ্বিতীয় ওভারে দীপেন্দ্রর বলে বোল্ড হয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রানখরা কাটাতে পারেননি অধিনায়ক নাজমুল (৪)। পরিস্থিতি আরও সঙিন হয় পঞ্চম ও ষষ্ঠ ওভারে যথাক্রমে লিটন দাস (১০) ও তাওহিদ হৃদয় (৯) আউট হওয়ার পর।

T20 World Cup

পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩১। এদিনের ম্যাচে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একটা সময়ে তারা ৭৫ রানে ৮ উইকেট হারিয়ে অলআউটের দরজার সামনে ছিল।দলের হয়ে শেষ দিকে রিশাদ ১৩ ও তাসকিন ১২ রান না করলে স্কোর আরও কম হতে পারত।১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

পেসার সোমনাথ কামি ৩ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নেন। দিপেন্দ্র সিং নেন ২ উইকেট। অধিনায়ক রোহিত পাওদেল ও সন্দীপ লামিছানে দুটি করে উইকেট শিকার করেন।

স্কোরবোর্ডে ছিল অল্প রানের পুঁজি। তাই শুরু থেকেই নেপালের বিরুদ্ধে নিয়ন্ত্রিত বোলিং করতে শুরু করেন বাংলাদেশী বোলাররা। শুরুতেই কুশ‌লকে আউট করেন তানজম হাসান শাকিব। মুস্তাফিজুর রহমান আসিফ শেখকে আউট কর‌লেন ১৭ রানে। নেপালের মিজল অরর্ডার এই ম্যাচে পুরোপুরি ফ্লপ। অনি‌ল শাহ, রোহিত পাউডেল, সুন্দীপ জোরা কেউই রান পেলেন না। শেষ পর্যন্ত কুশল মল্ল(২৭), দীপতেন্দ্র সিং(২৫) লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

১৯.২ ওভারে ৮৫ রানেই অল আউট হয়ে গেল ‌নেপাল। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজম হাসান শাকিব ৪ ওভারে ৭ রানে ৪ উইকেট নিলেন। এছাড়া মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নেন। শাকিব আল হাসান ২ উইকেট নেন।

এই জয়ের ফলে সুপার ৮-এ পৌঁছে গেল বাংলাদেশে। শাকিবরা রয়েছে ভারতের গ্রুপে। আগামী ২২ জুন তারা ভারতের বিরুদ্ধে খেলবে। খেলবে। বাং‌লাদেশের সঙ্গে লড়াই ছিল নেদারল্যান্ডসের। এই ম্যাচ হারলে শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হত শাকিবদের। কিন্তু নেপালকে হারানোয় আর কোনও অঙ্ক বা সমীকরণের উপর নির্ভর করতে হলে না বাংলাদেশকে।

অন্যদিকে, শেষ ম্যাচে সান্তনার জয় পেল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০১ রান শ্রীলঙ্কা, জবাবে ১১৮ রানেই অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস। ৮৩ রানে জয় পেল শ্রীলঙ্কা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+