T20 World Cup: ইংল্যান্ড ম্যাচ শেষে সুপারহিট বাপু, অক্ষর প্যাটেলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
টুর্নামেন্টের শুরুতে তাঁর প্রথম একাদশে থাকা নিয়েই অনেকেই প্রশ্ন তুলে ছিলেন। ব্যাট-বল হাতে কার্যকরী ভূমিকা সেইভাবে নিতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু বিশ্বকাপের শেষ লগ্নে নিজের কার্যকারিতা প্রমাণ করলেন অক্ষর প্যাটেল। যিনি শুক্রবার সকাল থেকে বাপু নামেই বেশি পরিচিত হয়ে উঠেছেন।
ভারতীয় দলের সব ক্রিকেটারের কোনও না কোনও ছদ্মনাম থাকে। ব্যতিক্রম নন অক্ষর প্যাটেলও। কিন্তু এতদিন অক্ষরের ছদ্মনামটা সেভাবে প্রচারের আলোয় আসেনি। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাাল ম্যাচ জিততেই রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন বাপু। গুজরাতের প্লেয়ারদের যে বাপু নামে ডাকা হয় ভারতীয় দলে, অনেকেরই জানা ছিল না। অক্ষর প্যাটেলও তেমনই একজন।

Bapu putting England on the backfoot. pic.twitter.com/noooXhs1mY
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 27, 2024
এমনকি ভারতের নোটেও সুপার ইম্পোজ করে গান্ধীজির বদলে অক্ষরের ছবি বসিয়ে দিয়েছেন কেউ-কেউ। এখানেই শেষ নয় গান্ধীজির মূর্তিতে এডিট করে বসানো হয়েছে অক্ষর প্যাটেলের মুখ।
Axar Pate the Bapu chased a British away for real lol#INDvENG pic.twitter.com/rl9TCharkR
— Vishal (@VishalMalvi_) June 27, 2024
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ২৩ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন অক্ষর। স্বভাবতই ব্রিটিশদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ভাঙার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেন গুজরাতের এই অলরাউন্ডার। বিশ্বকাপ সেমিফাইনালের শেষে ম্যাচের সেরার পুরস্কারও পান অক্ষর প্যাটেল। জস বাটলার, মইন আলি আর জনি বেয়ারস্টোকে তুলে নিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের 'বাপু'।
পুরস্কার পাওয়ার পর অক্ষর প্যাটেল বলেন, 'আমি এর আগে বহু বার পাওয়ার প্লে-তে বল করেছি। কিন্তু বোলিং করতে নেমে শুরুতেই বুঝে যাই এই উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। তাই বেশি কিছু করার চেষ্টা করিনি। আমি স্লোয়ার বল দেওয়ার চেষ্টা করেছিলাম। উইকেট স্লো থাকায় সেটা কাজ করে। আর সেটাই কাজে লেগেছিল। আমাদের ব্যাটসম্যানরা লেছিল, এই উইকেটে বড় শট মারা সহজ নয়। ফলে ১৫০-১৬০ মোট রান ভালোই টার্গেট ছিল। আমরা জানতাম, ১৭০ রানকে ডিফেন্ড করা সহজ হবে। এটা যথেষ্ট ভালো রান। '
ফাইনাল ম্যাচেও প্রোটিয়াদের বিরুদ্ধে বল হাতে ভারতের বড় ভরসা হতে চলেছেন অক্ষর প্যাটেল।












Click it and Unblock the Notifications