T20 World Cup: কামিন্সের হ্যাটট্রিক, ওয়ার্নারের অর্ধশতরান, বৃষ্টির মধ্যেও বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় অজিদের
জয় দিয়েই সুপার আটের যাত্রা শুরু করল অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে জয় পেল অজিরা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্ত শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। প্রথম ওভারেই স্টার্কের বল ০ রানে তানজিদ হাসান। লিটন দাস ১৬ রান করে জাম্পার বলে আউট হলেন। এরপর মিডল অর্ডারে নামা রশিদ হোসেন ২ রান করেই ম্যাক্সওয়েলের বলে সাজঘরে ফিরলেন।

দলের দুই বর্ষীয়ান ক্রিকেটার শাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ ব্যর্থ হলেন। শাকিব ৮ এবং মাহমুদউল্লাহ ২ রান করে আউট হলেন। এরপর মেহেদি হাসান ০ রানে আউট হন। শেষদিকে তাসকিন আহমেদ ৭ বে ১৩ এবং তানজিম হাসান শাকিব ৩ বলে ৪ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে বাংলাদেশ।
এই ম্যাচে বল হাতে হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ এবং মেহেদি হাসানের উইকেট নেন কামিন্স, এরপর পরে ২০তম ওভারে বল করতে এসে প্রথম বলেই হৃদয়কে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করলেন অজি তারকা। দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন কামিন্স, আগের হ্যাটট্রিক ছিল ব্রেট লির। সেটিও ছিল বাংলাদেশের বিপক্ষেই।
৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন কামিন্স। জাম্পা ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন। একটি করে উইকেট পেলেন স্টার্ক, স্টইনিস, ম্যাক্সওয়েল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় রান তোলে ওয়ার্নার এবং ট্রাভিস হেডের জুটি। ওপেনিং জুটিতেই উঠে ৬৫ রান। হেড ২১ বলে ৩১ রান করে আউট হলেন। মিচেল স্টার্কও ১ রান করেই আউট হলেন। তবে অর্ধশতরান করলেন ওয়ার্নার। ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন অজি ওপেনার। অস্ট্রেলিয়া ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান করার পরই বৃষ্টি শুরু হয়। তারজন্য খেলা বন্ধ খাকে। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে জয় পেল অজিরা।
শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অন্যদিকে, রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ অজিদের।












Click it and Unblock the Notifications