T20 World Cup: কতক্ষণ থাকছে অতিরিক্ত সময়? খেলা শুরুর শেষ সময় কখন? জানুন ফাইনালের আইসিসির যাবতীয় নিয়ম
শনিবার টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। বার্বাডোজে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে যোগ্যতা অর্জন করেছে প্রোটিয়ারা। শনিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে অপরাজিত দুই। এবারের বিশ্বকাপে দুই দলই অপরাজিত। কিন্তু ফাইনাল ম্যাচে থাকছে বৃষ্টির ভ্রুকুটি। বৃষ্টিতে বার বার খেলা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে।
আইসিসি ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের জন্য অতিরিক্ত ২৫০মিনিট সংরক্ষিত সময়ছিল। শনিবার ফাইনালের জন্য অতিরিক্ত ১৯০ মিনিট বরাদ্দ করেছে। একটি খেলা শুরু হবে স্থানীয় সময় অনুসারে সকাল ১০.৩০ মিনিটে (ভারতীয় সময় রাত ৮টা) খেলা শুরু করার ক্ষেত্রে সর্বোচ্চ স্থানীয় সময় ১.৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে(ভারতীয় সময় অনুসারে রাত ১১.১০)। ডিএলএস পদ্ধতিতে খেলার জন্য দলগুলিকে কমপক্ষে ১০ ওভার খেলতে হবে।

ফাইনালের জন্য রিজার্ভ ডেও ঘোষণা করেছে আইসিসি। শনিবারে কমপক্ষে ১০ ওভারের খেলা সম্ভব না হলেই রবিবার খেলা আবার শুরু হবে। খেলা চলাকালীন বৃষ্টি বাধাগ্রস্ত হলে রবিবার খেলা আবার শুরু করবে দলগুলো। রিজার্ভ ডে-র খেলা শুরু হবে স্থানীয় সময় অনুসারে সকাল ১০.৩০ মিনিটে (ভারতীয় সময় রাত ৮টা)।
পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে, শনিবার ফাইনাল ম্যাচ এবং রবিবার রিজার্ভ ডে বাধার সম্মুখীন হতে পারে। বৃষ্টির কারণে যেকোন বিলম্বের জন্য আইসিসি উভয় দিনে ১৯০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করেছে। যদি ফাইনালটি শেষ পর্যন্ত ধুয়ে যায়, ভারত এবং দক্ষিণ আফ্রিকা উভয়কেই টুর্নামেন্টের যৌথ বিজয়ী ঘোষণা করা হবে
ফলে মেগা ফাইনাল ম্যাচেও ভিলেন হতে পারে বৃষ্টি। পূর্বাভাস অনুসারে ম্যাচের দিন ৭৮% বৃষ্টিপাত হতে পারে। এমনকি ৯৯% আকাশা মেঘাচ্ছন্ন থাকতে পারে। ফলে বৃষ্টির কথা মাথায় রেখেই রণকৌশল সাজাতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দুই দলকে।
ফাইনালের একদিন আগে থেকেই বার্বাডোসে প্রবল বৃষ্টির সাক্ষী হয়েছেন ভক্তরা। আবহাওয়ার-র রিপোর্ট অনুযায়ী, শনিবার খেলার সময় বৃষ্টির সম্ভাবনা ৪৪% থেকে ৫৫%, গুগুলের আবহাওয়ার পূর্বাভাসও উল্লেখ করা হয়েছে তবে স্থানীয় সময় রার ১২.৩০ মিনিটের পরে বৃষ্টি ম্লান হয়ে যাবে এবং ভক্তরা শনিবার একটি পূর্ণ খেলা দেখতে পাবেন।
আইসিসিও ফাইনালের প্রস্তুতি নিয়ে কোনও খামতি রাখতে চাইছে না। স্যার গ্যরিস সোবার্স, ভিভ রিচার্ডস থেকে শুরু করে ব্রায়ান চার্লস লারা-ওয়েস্ট ইন্ডিজের সব কিংবদন্তি ক্রিকেটারদের কাছে আমন্ত্রণ পৌঁছে গিয়েছে। কিংবদন্তি প্রাক্তনীরা শনিবার মেগা ফাইনালে মাঠে উপস্থিত থাকতে পারেন।












Click it and Unblock the Notifications