Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: বার্বাডোজে খাবার নিয়ে প্রবল‌ সমস্যায় আফগান দল, সমস্যা সমাধানেই রশিদরা নিজেরাই রাঁধছেন

টি২০ বিশ্বকাপে খেলতে গিয়ে খাবার নিয়ে প্রবল সমস্যায় আফগানিস্তান দল, নিজেদের পছন্দ মতো খাবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাচ্ছেন না রশিধ খান, নবীন উল হক-রা। ফলে খাবার নিয়ে বিড়ম্বনায় আফগানিস্তান দল। ডায়েটের খাবার তারা পাচ্ছেন না বলে অভিযোগ প্লেয়ারদের।

ভারতে গত ওয়ান ডে বিশ্বকাপের সময় দুর্দান্ত আতিথেয়তা পেয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল। রশিদ, মহম্মদ নবিদের আতিথেয়তায় কোনও ত্রুটি রাখেনি আয়োজক ভারত । তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হল আফগানিস্তান ক্রিকেট দলের। রশিদ, রহমানউল্লাহ গুরবাজ়, ফজলহক ফারুকিরা পছন্দ মতো খাবার না পেয়ে বেজায় অসন্তুষ্ট।

Afghanistan

আসলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বার্বাডোজে গিয়ে হালাল খাবার পাচ্ছেন না তারা। এমনকি আইসিসির নির্ধারিত খাবারের জায়গাতেও হালাল খাদ্য প্রায় নেই বললেই চলে। প্রায় সময়ে নিজেদের খাবার নিজেদের রান্না করে খেতে হচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলকে। এর আগে সেন্ট লুসিয়াতে ছিল আফগানিস্তান দল। সেখানে এই সমস্যাটি এতটা প্রকট ছিল না।

তবে বার্বাডোজে সমস্যাটি বেশি বলেই মনে করা হচ্ছে। শুধু হোটেল নয় আফগানিস্তান দল আইসিসির ডাইনিংয়েও ঠিক মতো হালাল খাবার পাচ্ছেন না। আফগানিস্তানের এক ক্রিকেটার সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'আমাদের হোটেলে হালাল মাংস পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে তাই আমরা নিজেরা রান্না করে নিচ্ছি। মাঝে মধ্যে বাইরে গিয়ে খাচ্ছি। আমাদের হোটেলে হালাল মাংস পাওয়া যায় না। কখনও আমরা নিজেরাই রান্না করি বা কখনও বাইরে যাই। আমাদের সেন্ট লুসিয়াতে এটি ছিল কিন্তু এটি সব ভেন্যুতে নেই। একজন বন্ধু আমাদের জন্য এটির ব্যবস্থা করেছিল এবং আমরা নিজেরাই রান্না করেছি।’

গতবার ভারতের বিশ্বকাপ প্রসঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটার বলেন, ভারতে গত একদিনের বিশ্বকাপে সব কিছু নিখুঁত ছিল। তবে এখানে হালাল মাংস না পাওয়া একটা সমস্যা তো বটেই। ভারতে গত বিশ্বকাপে সবকিছুই নিখুঁত ছিল। হালাল মাংস এখানে একটি সমস্যার বিষয় হয়ে উঠেছে।' আসলে বার্বাডোজে ৩ লক্ষ্য মানুষের বসবাস। তাদের মধ্যে ৭৫ শতাংশই খ্রিষ্টান ধর্মাবলম্বী। সেখানে মুসলমানদের সংখ্যা তিন হাজারের মতো। ফলে হালাল খাবার সেখানে সহজলভ্য নয়।

আফগানিস্তান দল এবার বেশিরভাগ ম্যাচ খেলেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ফলে লম্বা সময় ধরে তাদের বার্বাডোজে থাকতে হয়েছে। সুপার এইটের প্রথম খেলায় ভারতের কাছে ৪৭ রানে হেরেছে আফগানিস্তান।২৩ জুন সকালে সেন্ট ভিনসেন্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+