পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে আসছে পরিবর্তন, করমর্দন নিয়ে মুখ খুললেন সূর্য
বৃষ্টির ভ্রুকুটি নিয়েই রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ম্যাচের আগের দিন, অর্থাৎ শনিবারও বৃষ্টি হয়েছে।
অধিনায়ক সূর্যকুমার যাদব স্বীকার করেছেন যে চলতি টি২০ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দলের ব্যাটিং কিছুটা নড়বড়ে ছিল।

তবে, পাকিস্তানের স্লিঙ্গার স্পিনার উসমান তারিকের বল মোকাবিলায় সূর্য আত্মবিশ্বাসী। তারিককে 'সিলেবাসের বাইরের প্রশ্ন' হিসেবে অভিহিত করেছেন সূর্যকুমার। তিনি বলেন, "দেখুন, পরীক্ষায় অনেক সময় সিলেবাসের বাইরের প্রশ্ন আসে। আমরা সেই প্রশ্ন এড়িয়ে যেতে পারি না। সেগুলোকে সামলাতে নিজের মতো করে কৌশল তৈরি করতে হয়। হ্যাঁ, বোলার হিসেবে তারিক সম্পূর্ণ ভিন্ন একজন। তবে আমরা আত্মসমর্পণ করতে পারি না। আমরা একই ধরনের বোলারদের বিরুদ্ধে অনুশীলন করি, নেটে প্রস্তুত কৌশল মাঠে প্রয়োগের চেষ্টা করব।"
সূর্যকুমার স্বীকার করেন, "আমাদের শুরুটা নড়বড়ে ছিল। এটা অস্বীকার করার উপায় নেই যে উইকেটগুলো টি২০-র জন্য উপযুক্ত ছিল না। তবে আমি আগেও বলেছি, আমরা সব কিছু চাপা দিতে পারি না। কোনও অজুহাত নেই। কিন্তু আমরা দারুণভাবে ফিরে এসেছি। এটাই টি২০ ক্রিকেটের সৌন্দর্য। আমার মনে হয়, এক বা দুজন ব্যাটার দায়িত্ব নিলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।"
সূর্যকুমার ভালো করেই জানেন যে পাকিস্তানের স্পিনাররা তাঁদের কঠিন পরীক্ষার মুখে ফেলবেন। তিনি বলেছেন যে, পাকিস্তানের বিরুদ্ধে খেলা মানে বড় মুহূর্তগুলোকে বশ করা এবং নার্ভকে নিয়ন্ত্রণে রাখা। পাকিস্তান ম্যাচের চাপ প্রসঙ্গে সূর্যকুমার যাদব বলেন, "হ্যাঁ, চাপ থাকবেই। আমি আগেই বলেছি, চাপ থাকবে না - এটা অস্বীকার করা যায় না। খেলা শুরু হওয়ার সময় উত্তেজনা, নার্ভাসনেস থাকবেই।"
তিনি আরও যোগ করেন, "তবে একই সঙ্গে, যদি চাপ বা নার্ভাসনেস না থাকে, তাহলে ক্রিকেট খেলার মজাই থাকে না। এটি একটি বড় উপলক্ষ। আমি সব সময় একই কথা বলি - দিনের শেষে এটি কেবল আরেকটি খেলা। আপনাকে আপনার দক্ষতা প্যাকেজ করতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে, আপনি কী ভালো করতে চান তার উপর মনোযোগ দিতে হবে এবং তারপর দেখব কী হয়।"
পিচের ধরণের উপর নির্ভর না করে, দল আক্রমণাত্মক ক্রিকেটের পরিচিত ছকেই আটকে থাকবে বলে জানিয়েছেন সূর্যকুমার। পাকিস্তান গত পনেরো দিন ধরে শ্রীলঙ্কাতেই থাকলেও, তিনি এতে বিচলিত নন এবং দলের অভিজ্ঞতার উপর ভরসা রাখছেন জয়ের জন্য।
সূর্যকুমার উল্লেখ করেন, "তাদের হয়তো কিছু বাড়তি সুবিধা থাকতে পারে। কিন্তু আমি যেমনটা বলেছি, আমরা এর আগেও এখানে এসেছি, এই পরিস্থিতিতে খেলেছি, আমরা জানি এখানকার উইকেট কেমন আচরণ করে, ভারতের সঙ্গে এখানকার পরিস্থিতি অনেকটা একই রকম। শ্রীলঙ্কায় আসাটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তবে দিনের শেষে আপনাকে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে, কোনও না কোনওভাবে একটি সমাধান খুঁজে বের করতে হবে এবং ভালো ফল নিয়ে আসতে হবে।"
টি২০ বিশ্বকাপে ভারত ৭ বার পাকিস্তানকে হারিয়েছে, হেরেছে ১ বার। শেষ ২৬টির মধ্যে ২৫টি টি২০-তে জেতা ভারতকে ফেভারিট ধরছেন বিশেষজ্ঞরা। অভিষেক শর্মা কলম্বোয় অনুশীলনে নেমেছেন। তিনি সঞ্জু স্যামসনের জায়গায় দলে ফিরবেন। অর্শদীপ সিংয়ের জায়গায় ভারত কুলদীপ যাদব বা ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে। অন্যদিকে, পাকিস্তান নামতে পারে চার বিশেষজ্ঞ বোলার নিয়ে।
টসের সময় পাক অধিনায়কের সঙ্গে হাত মেলাবেন কিনা সেই প্রশ্নের উত্তরে সূর্য বলেন, ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। এখনই জল্পনা করছেন কেন? আমরা এসেছি ভালো ক্রিকেট খেলতে। হ্যান্ডশেক নিয়ে সিদ্ধান্ত পরে নেব। আপাতত রাতে ভালো খেয়ে ঘুমোব। সাসপেন্স রবিবার অবধি থাক। ম্যাচটাই গুরুত্বপূর্ণ। টসের সময় কী হবে দেখতে থাকুন।
ভারতের সম্ভাব্য় একাদশ- ঈশান কিষাণ (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ- সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, সলমন আঘা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান বা ফখর জামান, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আব্রার আহমেদ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications