T20 World Cup 2024: ভারতীয় দল কাল আসছে দিল্লিতে, সংবর্ধনা দেবেন মোদী, তরুণদের নিয়ে লক্ষণ গেলেন জিম্বাবোয়ে
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ জেতার পর বার্বাডোজেই রয়েছে ভারতীয় দল। ক্যাটাগরি চারের হারিকেন আছড়ে পড়েছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।
যার জেরে বন্ধ ছিল বিমানবন্দর। জানা যাচ্ছে, আজ স্থানীয় সময় সন্ধ্যায় রওনা দেবেন রোহিত শর্মারা। কাল পৌঁছবেন দিল্লিতে।

সোমবার নিউ ইয়র্ক গিয়ে সেখান থেকে মুম্বইয়ের এমিরেটস বিমান ধরার পরিকল্পনা ছিল ভারতীয় দলের। কিন্তু হারিকেনের জন্য বার্বাডোজে সতর্কবার্তা জারির পর পরিস্থিতি অনুধাবন করে পরিকল্পনা বদলাতে বাধ্য হলেন বিসিসিআই কর্তারা।
বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়েছিলেন, চার্টার বিমানে করে দলের সকলকে ফেরানোর বন্দোবস্ত করা হচ্ছে। জানা গিয়েছিল, ভারতীয় ক্রিকেটার, তাঁদের পরিবার, কোচ, সাপোর্ট স্টাফ, বিসিসিআই কর্তাদের নিয়ে প্রায় ৭০ জন বার্বাডোজের ব্রিজটাউনে রয়েছেন। এত সংখ্যক আসনের চার্টার বিমান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নেই। তাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় চার্টার বিমান ভাড়া করা হয়েছে।
বার্বাডোজের প্রাইম মিনিস্টার মিয়া মটলি জানিয়েছেন, মঙ্গলবার থেকেই বিমানবন্দর খুলে দেওয়া হবে। তাঁর কথায়, ৬ থেকে ১২ ঘণ্টার মধ্য়েই বিমানবন্দরে শাটডাউন তুলে নেওয়া হবে। বিমানবন্দরের আধিকারিক, কর্মীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
💬💬 𝙄𝙩 𝙝𝙖𝙨𝙣'𝙩 𝙨𝙪𝙣𝙠 𝙞𝙣 𝙮𝙚𝙩
— BCCI (@BCCI) July 2, 2024
The celebrations, the winning gesture and what it all means 🏆
Captain Rohit Sharma takes us through the surreal emotions after #TeamIndia's T20 World Cup Triumph 👌👌 - By @Moulinparikh @ImRo45 | #T20WorldCup pic.twitter.com/oQbyD8rvij
সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ভারতীয় দল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় চার্টার বিমানে বার্বাডোজ ছাড়বে। দিল্লিতে সেই বিমান এসে পৌঁছনোর কথা কাল রাত পৌনে ৮টায়। ভারতীয় দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও তাঁর দিনক্ষণ এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, বৃহস্পতিবার সকালে হতে পারে সেই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। উল্লেখ্য, মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বিশ্বকাপ তথা আইসিসি ইভেন্টে চ্য়াম্পিয়ন হলো ভারত।
রবিবাবের পর বার্বাডোজে আরেকটি হারিকেন আছড়ে পড়ার কথা রয়েছে বুধবার। ফলে যে কয়েক ঘণ্টা মাঝে পাওয়া যাচ্ছে তার মধ্যেই ভারতীয় দল ও অন্যান্য যাত্রী যাঁরা আটকে পড়েছেন তাঁদের গন্তব্যে ফেরানোর বন্দোবস্ত করা হচ্ছে।
Jet ✈️
— BCCI (@BCCI) July 1, 2024
Set 👌
Zimbabwe 🇿🇼#TeamIndia 🇮🇳 | #ZIMvIND pic.twitter.com/q3sFz639z7
বার্বাডোজ থেকেই জিম্বাবোয়ে রওনা দিতে পারেন রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, খলিল আহমেদ ও সঞ্জু স্যামসন। শনিবার থেকে ভারত-জিম্বাবোয়ে পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ শুরু হারারেতে। ইতিমধ্যেই হেড কোচ ভিভিএস লক্ষ্মণ-সহ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা জিম্বাবোয়ে রওনা হয়েছেন। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করা হয়েছে। টি২০ বিশ্বকাপ জেতার পর এই প্রথম কোনও সিরিজ খেলবে ভারত। যদিও টি২০ বিশ্বকাপের মূল দলে থাকা তিনজন এই সিরিজের দলে আছেন। আইপিএলে নজরকাড়া একাধিক ক্রিকেটারকে সুযোগ দিতে গিয়ে দ্বিতীয় সারির দল পাঠানো হয়েছে জিম্বাবোয়েতে।












Click it and Unblock the Notifications