T20 World Cup 2024: বল হাতে রেকর্ড গড়লেন অর্শদীপ, জয়ের জন্য ভারতের প্রয়োজন ১১১
টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে ভারত। আমেরিকার বিরুদ্ধে জয়ের জন্য ভারতের দরকার ১১১ রান। দুরন্ত বোলিং করে বিশ্বকাপে রেকর্ড গড়লেন অর্শদীপ সিং।
টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে আমেরিকার অধিনায়ক মোনাক প্যাটেল খেলতে পারেননি, তার পরিবর্তে অধিনায়কত্ব করেন অ্যারণ জোন্স। ব্যাটিং করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় আমেরিকা। প্রথম ওভারের প্রথম বলেই শায়ন জাহাঙ্গিরকে আউট করেন অর্শদীপ সিং। ওভারের শেষ বলে আউট করেন আন্দ্রিস গাউসকে।

এরপর কোরি অ্যান্ডারসন এবং হারমীত সিং আমেরিকার ব্যাটিংয়ের হাল ধরেন। ১২ বলে ১৫ রান করার পর হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হলেন অ্যান্ডারসন। দুরন্ত ক্যাচ নিলেন পন্থ।হার্দিকের বলে তুলে মারতে গিয়েছিলেন অ্যান্ডারসন। ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া ক্যাচ অনেকটা দৌড়ে এসে ধরলেন ঋষভ।
দুরন্ত ক্যাচ যেমন নিলেন, তেমনই ক্যাচ ফস্কালেন সিরাজ। হারমীত সিং ১০ রান করে অর্শদীপের বলেই আউট হলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান করল আমেরিকা।
ভারতের হয়ে অর্শদীপ ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট নিলেন।সেইসঙ্গে রেকর্ড করে ফেললেন পাঞ্জাব তনয়। এটা টি২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং। পাণ্ডিয়া ৪ ওভারে ১টি মেডেন ১৪ রান সহ ২ উইকেট নিয়েছেন। অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নেন। বুমরাহ এবং দুবে একটিও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications