T20 World Cup 2024: ভারতের রেকর্ড ভাঙল দক্ষিণ আফ্রিকা, নিউ ইয়র্কের পিচ ব্যাটসম্যানদের কাছে অগ্নিপরীক্ষা
বাংলাদেশের বিরুদ্ধে জিতে একদিকে টি২০ বিশ্বকাপে সুপার ৮-এ স্থান নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা, তার উপর ভারতের রেকর্ড ভেঙে নয়া নজির সৃষ্টি করল প্রোটিয়া ব্রিগেড। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কম স্কোরিং থ্রিলারে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে।
প্রোটিয়া দল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড ভেঙেছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন স্কোর রক্ষা করেছে। এইডেন মার্করামের নেতৃত্বাধীন দলটি ১১৩ রান স্কোরবোর্ডে তুলেও জয় পেয়েছে। টি২০ বাংলাদেশের বিরুদ্ধে এটি তাদের নবম জয়।ছেলেদের টি-২০ বিশ্বকাপে শুরুতে ব্যাট করে এত কম রান তুলে ম্যাচ জিততে পারেনি আর কোনও দল। সেদিক থেকে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকা।

নিউইয়র্কে মহারণে পাকিস্তানকে পরাজিত করে ভারত সবচেয়ে রান করে জয়ের নজির সৃষ্টি করে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই এই রেকর্ড ভারতের হাতছাড়া হল, কারণ নতুন রেকর্ডের মালিক হল দক্ষিণ আফ্রিকা দল। প্রোটিয়ারা স্কোরবোর্ডে আরও ৬ রান কম করে জয় হাসিল করল।
নিউইয়র্কের ধীরগতির ও চ্যালেঞ্জিং পিচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। যদিও তাদের বেশিরভাগ ব্যাটসম্যান এই পিচে ভাল খেলতে ব্যর্থ হয়েছিল, ডেভিড মিলার এবং ক্লাসেন প্রোটিয়া দলকে অনেক বল থেকে ৭৯ রানের জুটি দিয়ে রক্ষা করেছিলেন।
ক্লাসেন ৪৪ বলে সর্বাধিক ৪৬ ও মিলার ৩৮ বলে ২৯ রান করেন। ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রানেই থেমে যায় প্রোটিয়ারা।যদিও বোলারদের দাপটে বাংলাদেশকে হারিয়ে দেয় প্রোটিয়ার। এবার নিউ ইয়র্কের পিচ নিয়ে বিতর্ক চরমে। প্রতি ম্যাচের পরই তা বাড়ছে।
এখনও অবধি এই মাঠে প্রথম ইনিংসে ব্যাট করে শ্রীলঙ্কার ৭৭ (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা), আয়ারল্যান্ড ৯৬ (ভারতের বিরুদ্ধে), কানাডার ১৩৭ ( প্রতিপক্ষ আয়ারল্যান্ড), নেদারল্যান্ডস ১০৩ (দক্ষিণ আফ্রিকা), পাকিস্তানের বিরুদ্ধে ভারত ১১৯ রান এবং দক্ষিণ আফ্রিকা ১১৩ রান করেছে।
ফলে নিউ ইয়র্কের পিচ যেন ব্যাটারদের কাছে অগ্নিপরীক্ষা, সেই বোলারদের কাছে বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠেছে অল্প রানে দলকে জয় এনে দেওয়া।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications