T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ সেমিফাইনালের অযোগ্য পিচ! একই মেরুতে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিয়েছে আফগানিস্তানকে। আর সেই ম্যাচের পিচ ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।

আফগানিস্তান ম্য়াচ হেরে পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু জয়ী দক্ষিণ আফ্রিকাও পিচ নিয়ে খুশি নয়।

T20 World Cup 2024

ত্রিনিদাদের টারৌবায় ব্রায়ান লারা ক্রিকেট আকাদেমিতে হওয়া টি২০ বিশ্বকাপের ম্যাচগুলি সাক্ষী থেকেছে ৪০, ৭৮ কিংবা ৯৫ রানে অল আউটের ঘটনার। আফগানিস্তান করেছে ৫৬। ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বের ম্য়াচে ৬.৩ ওভারে ৩০ রানে ৫ উইকেট হারিয়ে শেষ অবধি ১৪৯ তুলেছিল, জেতে ১৩ রানে।

৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথমদিকে স্বস্তিতে ছিলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও। যদিও শেষ অবধি রিজা হেন্ডরিকস ও এইডেন মার্করাম দলকে কাঙ্ক্ষিত এবং ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। ম্যাচের শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম বুঝিয়ে দিয়েছেন, সবচেয়ে বড় স্বস্তি এমন পিচে আর খেলতে হবে না বলে।

মার্করামের কথায়, উইকেট নিয়ে বলতে হলে এখানে যে আর খেলতে হবে না, সেটা ভেবেই আমরা খুশি। টি২০ ক্রিকেটে সকলে বিনোদন প্রত্যাশা করেন। চলতি টি২০ বিশ্বকাপে আমাদের চ্যালেঞ্জিং পিচেই খেলতে হয়েছে। মানছি, এই ফরম্যাট শুধু ব্যাটারদের জন্য নয়। ফলে উইকেট খারাপ বলা ঠিক হবে না। এই অবস্থা থেকে ইতিবাচক দিক বের করতে হচ্ছে। কঠিন উইকেটে জেতার রাস্তা বের করাই গুরুত্বপূর্ণ।

টি২০ বিশ্বকাপ ফাইনাল বার্বাডোজে। মার্করাম বলেন, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে খেলি। পরিবেশ, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। বল হাতে যেমন উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা করতে হবে, তেমনই প্রথমে ব্যাট করলে এমন রান তুলতে হবে যে পুঁজি নিয়ে জেতা যায়। তবে এটাও ঠিক, দুই দলকেই একই পিচে খেলতে হবে।

আফগানিস্তানের হেড কোচ জনাথন ট্রট বলেন, আমি নিজে সমস্যায় পড়তে চাই না, কিংবা এমন কথাও বলব না যে আঙুর ফল টক গোছের কথা বলছি। তবে স্পষ্টভাবে বলতে চাই, টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল এমন পিচে হওয়া একেবারেই উচিত নয়। ব্যাটে-বলে তুল্যমূল্য লড়াই হয়, এমন পিচ প্রত্যাশিত। তবে বলছি না, পাটা পিচ বানাতে হবে যেখানে বলের সিম মুভমেন্ট থাকবে না বা বল ঘুরবে না।

এরপরই ট্রট বলেন, এমন পিচ বানানো উচিত যেখানে ব্যাটারকে ভয় পেয়ে ব্যাটিং করতে হবে না। পায়ের নড়াচড়া স্বাভাবিক রেখে যেখানে ব্যাটাররা তাঁদের দক্ষতা অনুযায়ী বল দেখে যথোপযুক্ত শট খেলতে পারবেন। টি২০ ফরম্যাটটাই আক্রমণের। রান উঠবে, উইকেট মিলবে, কিন্তু প্লেয়ারদের দেখে মনে হবে তাঁরা বাঁচার জন্য লড়াই চালাচ্ছেন। বোলাররা ভালো বল করে দলকে ভালো জায়গায় রাখলে ক্ষতির কিছু নেই। কিন্তু বল যদি ধারাবাহিকভাবে সঠিক আচরণ না করে এবং সেটা পিচের কারণেই তাহলেই সমস্যা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+