T20 World Cup 2024: বুমরাহ-জুজু কাটানোর উপায় খুঁজছে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার পর ভারতের বিরুদ্ধেও 'জুয়া' শান্তর?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। কাল ভারতের কাছে পরাস্ত হলেই বিদায় নেবে নাজমুল হোসেন শান্তর দল।
রোহিত শর্মার ভারত যেভাবে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছে, সব বিভাগই দারুণ ছন্দে, তাতে টাইগাররা জিতলে তা হবে অঘটন। ভারতের বিরুদ্ধে মাত্র একবারই টি২০ আন্তর্জাতিকে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকবে জসপ্রীত বুমরাহকে নিয়ে। ভারতের সেরা পেসার এবারের টি২০ বিশ্বকাপে ৮টি উইকেট দখল করেছেন। তবে সবচেয়ে বড় কথা তাঁর ইকনমি মাত্র ৩.৪৬। বুমরাহর বুদ্ধিদীপ্ত বোলিং সামলানো যে কোনও দলের ব্যাটারদের কাছেই বড় চিন্তার কারণ।
বাংলাদেশের ওপেনাররাও ফর্মে নেই। তানজিদ হাসান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে আউট হন। লিটন দাস ২৫ বলে ১৬ করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনে নেমে ৩৬ বলে ৪১ ও তৌহিদ হৃদয় পাঁচে নেমে ২৮ বলে ৪০ করেন। বাকিরা সুবিধা করতে পারেননি।
তাসকিন আহমেদ করেন ৭ বলে ১৩। শান্ত ম্যাচের পর বলেন, স্কোরবোর্ডে ১৭০ রান দরকার ছিল। উল্লেখ্য, অজিদের বিরুদ্ধে বাংলাদেশ ৮ উইকেটে ১৪০ রানে থামে। শান্ত আগামী ম্যাচগুলিতেও ব্যাট হাতে অবদান রাখতে চান। তাঁর কথায়, কয়েকটি ম্যাচে টপ অর্ডার রান পাচ্ছিল না। সেটা পাওয়া জরুরি ছিল। অস্ট্রেলিয়া ম্য়াচে কিছুটা রান এসেছে।
চারে নামানো হয়েছিল রিশাদ হোসেনকে। শান্তর যুক্তি, রিশাদ স্পিন ভালো খেলেন। তখন অ্যাডাম জাম্পা বোলিং করছিলেন। রিশাদ সফল হননি। কিন্তু এই ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে জুয়া খেলতেই হয়। ফলে ভারতের বিরুদ্ধেও রিশাদকে ফের নামিয়ে জুয়া খেলতেই পারেন শান্তরা।
টি২০ বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ভারত ৫ উইকেটে ১৮২ তুলেছিল। জবাবে বাংলাদেশ ৯ উইকেটে ১২২ রান করেছিল। মাহমুদুল্লাহ ২৮ বলে ৪০, শাকিব আল হাসান ৩৪ বলে ২৮ ও হৃদয় ১৩ ও তানজিদ ১৭ করেছিলেন। অর্শদীপ সিং ও শিবম দুবে ২টি করে উইকেট নেন। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল ঝুলিতে পোরেন ১টি করে উইকেট।
ফলে বাংলাদেশকে কাল যে কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে সে বিষয়ে সন্দেহ নেই। ব্যাটিং বিভাগের চেয়ে বোলাররা বেশি স্বস্তিতে রেখেছেন শান্তকে। তবে বোলারদেও কাল বড় পরীক্ষা দিতে হবে। শান্তর কথায়, বোলাররা যেভাবে শেষ ২-৩টি ম্যাচে বল করছেন, চাইব সেই ধারাবাহিকতা বজায় থাকবে।
বাংলাদেশের ব্যাটিং লাইন আপে বড় দুর্বলতা পাওারহিটারের অভাব। সে কারণেই রিশাদদের নামিয়ে জুয়া খেলতে হচ্ছে বাংলাদেশকে। পেস বোলিং মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে সমীহযোগ্য। কিন্তু রিশাদ প্রতিপক্ষের রানে রাশ টানতে স্পিন বিভাগে তেমন সহায়তা পাচ্ছেন না বাকি সতীর্থদের কাছ থেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications