Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: শিবমের জায়গায় বাংলাদেশ ম্যাচে ভারতীয় দলে সঞ্জু? অক্ষর জানালেন সাফল্যের রহস্য

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে কাল অ্যান্টিগার নর্থ সাউন্ডে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবেন রোহিত শর্মারা।

অস্ট্রেলিয়ার কাছে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে পরাস্ত হয়েছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের কাছে কালকের ম্যাচ মরণ-বাঁচন দ্বৈরথ।

T20 World Cup 2024

ভারতীয় দল রয়েছে দারুণ ছন্দে। তবে তার মধ্যেও কিছু চিন্তার বিষয়ও থাকছে। রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপেনিং জুটি একটি ম্যাচেও সাফল্য পায়নি। এবি ডি ভিলিয়ার্স বিরাটকে চাইছেন তিনি। কিন্তু তিনে যেহেতু ঋষভ পন্থ লাগাতার ভালো খেলে চলেছেন তাতে তাঁকে সরানো ঠিক হবে না।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ম্যাচে ভারতের ওপেনিং জুটিতে রদবদলের সম্ভাবনা কম। রোহিত শর্মা গতকালের জয়ের পর উল্লেখ করেছিলেন সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ার পার্টনারশিপের কথা। তাঁদের ফর্ম স্বস্তি দিচ্ছে ভারতীয় শিবিরকে। তবে কালকের ম্যাচে বাদ পড়তে পারেন শিবম দুবে।

ভারতীয় বোলাররা এতটাই ভালো ছন্দে রয়েছেন যে, শিবম দুবের বল না করলেও চলছে। আমেরিকার বিরুদ্ধে বল করতে গিয়েও তিনি আহামরি কিছু করেননি। ব্যাট হাতে আইপিএলের ছন্দের ধারেকাছে নেই। আয়ারল্যান্ড ম্যাচে শূন্য রানে অপরাজিত থাকার পর পাকিস্তানের বিরুদ্ধে তিন করেন। আমেরিকার বিরুদ্ধে ৩১ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে করেন ১০।

এই পরিস্থিতিতে শিবম দুবের জায়গায় সঞ্জু স্যামসনকে দলে রাখার ভাবনাচিন্তা চলছে। সঞ্জু ওপেনিং-সহ যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন। ঝোড়োগতিতে রান তুলতেও পারদর্শী। অ্যান্টিগার উইকেট আজ মন্থর আচরণই করেছে। ফলে ভারতের বোলিং কম্বিনেশনে বদলের সম্ভাবনা নেই বললেই চলে।

রোহিত শর্মা অবশ্য পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেননি। জসপ্রীত বুমরাহকে খেলা ব্যাটারদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্শদীপ সিংও গতকাল তিন উইকেট নিয়েছেন। ভারতের তিন স্পিনার খেলানোর কৌশলও হিট করেছে। রোহিত বলেছেন, পিচ স্পিনারদের সহায়তা প্রদান করবে বুঝেই তিন স্পিনার নিয়ে নেমেছিলাম। উইকেট যদি সিম বোলিংয়ের সহায়ক হয়, তবে সিমার খেলাব।

অক্ষর প্যাটেল আফগানিস্তানকে হারানোর পর বলেছেন, তিন বাঁহাতি স্পিনার খেলানো অ্যাডভান্টেজ। দুই ফিঙ্গার স্পিনারের সঙ্গে একজন রিস্ট স্পিনার রয়েছেন। আমাদের মধ্যে বোঝাপড়াও ভালো। যে-ই প্রথম ওভার করেন তিনি বাকিদের বলে দেন কোন ধরনের বল করলে কাজ দিচ্ছে, কোনটায় নয়। আমাদের দল, কম্বিনেশন ভালো। সেক্ষেত্রে এই ধরনের ইনপুট পরস্পরকে অনেক সুবিধা করে দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+