T20 World Cup 2024: রোহিতের সেঞ্চুরি হাতছাড়া, তবে প্রচুর নজির! রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল ভারত

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচ। তাতেই যেন ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে হারার মধুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ভারত।

সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্য়ারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সামনে ২০৬ রানের টার্গেট দিল ভারত। রোহিত শর্মা করলেন ৪১ বলে ৯২। সাতটি চার ও আটটি ছয়ের সাহায্যে।

T20 World Cup 2024

রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপেনিং জুটি এদিনও হতাশ করল। বিরাট কোহলি ১.৪ ওভারে দলের ৬ রানের মাথায় সাজঘরে ফেরেন। জশ হ্যাজলউডের বলে তিনি টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৫ বল খেলে কোনও রান করতে পারেননি।

এই নিয়ে টি২০ আন্তর্জাতিকে বিরাট দ্বিতীয়বার অজিদের বিরুদ্ধে শূন্য করলেন। টি২০ আন্তর্জাতিকে সপ্তমবার। চলতি টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১, পাকিস্তানের বিরুদ্ধে ৪, আমেরিকার বিরুদ্ধে শূন্য, আফগানিস্তান ম্য়াচে ২৪ ও বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ রান করেছিলেন।

ঋষভ পন্থ ১৪ বলে ১৫, সূর্যকুমার যাদব ১৬ বলে ৩১, শিবম দুবে ২২ বলে ২৮ রান করে আউট হন। ভারত ৪.৫ ওভারে ৫০, ৮.৪ ওভারে ১০০, ১৩.৪ ওভারে দেড়শো রানের মাইলফলক ছুঁয়ে ফেলে। ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তুলল।

অ্যাডাম জাম্পার বলে মিচেল মার্শ হার্দিক পাণ্ডিয়ার সহজ ক্যাচ ফেলেছিলেন। হার্দিক ১৭ বলে ২৭ রানে অপরাজিত রইলেন। রবীন্দ্র জাদেজা ৫ বলে ৯ রানে অপরাজিত থাকেন। মিচেল স্টার্ক ৪ ওভারে ৪৫ ও মার্কাস স্টইনিস ৪ ওভারে ৫৬ রান দিয়ে ২টি করে উইকেট পেলেন।

জশ হ্যাজলউড ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট পান। প্যাট কামিন্স ৪ ওভারে ৪৮ ও জাম্পা ৪ ওভারে ৪১ রান দিয়ে কোনও উইকেট পাননি। ভারতকে নেট রান রেটে পিছনে ফেলতে অজিদের এই ম্যাচ জিততে হবে ১৫.৩ ওভারে।

উল্লেখ্য, সেন্ট লুসিয়ায় এবারের টি২০ বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার কোনও দল দুশো পার করল। এর আগে, শ্রীলঙ্কা ৬ উইকেটে ২০১ তুলে নেদারল্যান্ডসকে হারিয়েছিল ৮৩ রানে। ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২১৮ তুলে ১০৪ রানে হারায় আফগানিস্তানকে।

চলতি টি২০ বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরান হাঁকালেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এটি দ্রুততম অর্ধশতরান। পুরুষদের টি২০ আন্তর্জাতিকে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে রোহিত ২০০ ছক্কা মারার নজির গড়লেন। চলতি টি২০ বিশ্বকাপে তিনিই প্রথম ব্যাটার হিসেবে পাওয়ারপ্লে-তে অর্ধশতরান করলেন। রোহিতের ইনিংসে রয়েছে ৮টি ছয়, যা টি২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে রেকর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+