T20 World Cup 2024: রোহিতের গুরুভাই আমেরিকার দলে! দীনেশ লাডের প্রতি কেন কৃতজ্ঞ হরমীত সিং?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে আবির্ভাবেই ইতিহাস গড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আয়োজক হিসেবে বিশ্বকাপ খেলার ছাড়পত্র মিলেছিল। ইতিমধ্যেই তারা সুপার এইটে পৌঁছে গিয়েছে।
শুধু তাই নয়, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপেও খেলবে আমেরিকা। ভারতের হয়ে খেলার স্বপ্ন নিয়ে ক্রিকেট শুরু করা একঝাঁক ক্রিকেটার জন্মভূমিতে অন্য দেশের হয়ে টি২০ বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন।

হরমীত সিং সেপ্টেম্বরে ৩২ বছর পূর্ণ করবেন। আমেরিকা দলের এই স্পিনার চলতি টি২০ বিশ্বকাপে তিনটি ম্যাচেই খেলেছেন। কানাডা ম্যাচেই শুধু একটি উইকেট পেয়েছেন। মুম্বইয়ের ছেলে হরমীত ভারতে তেমন সুবিধা করতে না পারায় পাড়ি দেন মার্কিন মুলুকে।
ভারতে থাকাকালীন আইপিএলেও খেলেছেন। ভারতের হয়ে দু-বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। মুম্বইয়ের বয়সভিত্তিক দলে খেলার পর রঞ্জি অভিষেকও হয়েছিল মুম্বইয়ের হয়েই। ভারতীয় এ দলে খেলেছেন। আইপিএল অভিষেক ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে।
হরমীত আবার রোহিত শর্মার গুরুভাই! রোহিতের মতোই হরমীতও কোচ দীনেশ লাডের ছাত্র। হরমীত বলেছেন, ক্রিকেটার হিসেবে চলার পথে যাঁরা সমর্থন করছেন সকলকে ধন্যবাদ। বিশেষ করে দীনেশ লাডকে। লাড স্যরই আমার প্রতিভা চিহ্নিত করেছিলেন। স্কুলে পড়ার সময় থেকেই তিনি আমার কোচ ও মেন্টর।
হরমীতের কথায়, লাড স্যরের কথাতেই আমি স্কুল পরিবর্তন করি। স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হই। সেখানেই আমাকে লাড স্যর সর্বতোভাবে ক্রিকেট প্রশিক্ষণ দিয়েছেন। তখন শহরতলিতে ক্রিকেট শেখার ভালো সুযোগ-সুবিধা ছিল না। ফলে এখন পিছনে তাকালে সব স্বপ্নের মতো মনে হয়।
স্কুল ক্রিকেটে নানা রেকর্ড ভাঙা থেকে শুরু করে যা যা সাফল্য এসেছে তা দীনেশ লাড ছাড়া সম্ভব ছিল না, সাফ কথা হরমীতের। তিনি বলেন, প্যাশন আর ডেডিকেশন দেখিয়ে তিনি আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। পদ্মকর শিভালকর, প্রবীণ আমরেদের কাছে শিবাজী পার্ক জিমখানায় আরও উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা দীনেশ লাডই করে দিয়েছিলেন বলে জানান হরমীত।
টি২০ বিশ্বকাপে আমেরিকা বুধবার সুপার এইটে খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সুপার এইটে ভারতীয় দলের অধিনায়ক যেমন দীনেশ লাডের ছাত্র, তেমনই তাঁর আরেক ছাত্র নামবেন আমেরিকার হয়ে। হরমীতের বোলিং অ্যাকশনের সঙ্গে বিষেণ সিং বেদীর মিল পেয়েছিলেন দিলীপ সরদেশাই। ২০১০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সাফল্য না পেলেও ২০১২ সালে তিনি দুরন্ত পারফরম্যান্স উপহার দেন।
মুম্বইয়ের অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কত্বও করেছেন হরমীত। ২০১০-১১ মরশুমে রঞ্জি অভিষেকে হিমাচল প্রদেশের বিরুদ্ধে সাত উইকেট নিয়েছিলেন। সেই বছরই তৃতীয় ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট দখল করেন তামিলনাড়ুর বিরুদ্ধে। ২০১৩ সালের আইপিএলে যে স্পট ফিক্সিং কেলেঙ্কারি হয়েছিল তাতে এক বুকি হরমীতের নাম নিয়েছিলেন। যদিও জানিয়েছিলেন, হরমীতকে দিয়ে স্পট ফিক্সিং করাতে পারেননি। পরে বিসিসিআইয়ের তদন্তেও ক্লিনচিট পান হরমীত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications