T20 World Cup 2024: বিতর্কের কেন্দ্রে নিউ ইয়র্কের পিচ, শাহিনদের সামলাতে বিশেষ মহড়া বিরাট-রোহিতদের
রবিবার টি২০ বিশ্বকাপের মেগা ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম পাকিস্তান। টি২০ বিশ্বকাপের পরিসংখ্যানে চির প্রতিপক্ষের থেকে এগিয়ে আছে ভারত। তার উপর টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে অনায়াস জয় পেলেও পাকিস্তান দুর্বল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে গিয়েছে। ফলে দুই দল খেলতে নামছে ভিন্ন পরিস্থিতিতে।
ভারত পাকিস্তান ম্যাচ মানেই চুম্বকে উঠে আসে বিরাট-রোহিতদের ব্যাটিং বনাম শাহীন শাহ আফ্রিদি, মহম্মদ আমিরদের বোলিং। আইপিএলে সবচেয়ে বেশি রান করলেও টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রান পাননি কোহলি। ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদবও। ফলে ম্যাচের আগের দিন পাক পেসারদের সামলতে বিশেষ পিচে অনুশীলন করলেন ভারতীয় ব্যাটাররা।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দীর্ঘ সময় অনুশীলন করে ভারতীয় দল। তিন ঘণ্টার বেশি সময় অনুশীলনে রোহিত-বিরাটরা শাহীন শাহ আফ্রিদিদের মোকাবিলা করার মহড়া দিলেন। কোহলি, সূর্যকুমারকে নেটে ব্যাট করতে দেখা গিয়েছে বেশ কিছু ক্ষণ। ব্যাটিং অনুশীলন সেরেছেন রোহিত-সহ দলের অন্য ব্যাটারেরাও।
বাঁহাতি পেসারদের বিরুদ্ধে দুর্বলতা রয়েছে রোহিত শর্মার। রবিবার এটাই কাজে লাগাতে চাইছেন পাক দলের বোলিং কাণ্ডারী শাহিন শাহ আফ্রিদি, তা হলে ভারতীয় সমর্থকদের চিন্তা তো হবেই। তিন বার রোহিতকে আউট করেছেন আফ্রিদি। ফোকাসে থাকবে বিরাট বনাম মহম্মদ আমিরের দ্বৈরথও।
আইসিসি টি২০ বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পিচ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ হয়েছিল নিউ ইয়র্কে। সেই ম্যাচে অসমান বাউন্স দেখা গিয়েছিল। কোনও বল উঠছিল বুকের উচ্চতায়, কোনও বল আবার খুব নিচু হয়ে যাচ্ছিল। পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বোলারদের বিভিন্ন লেংথে বল করতে বলা হয়।
জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহদের বলের গতি কমাতে এবং বৃদ্ধি করতে দেখা গিয়েছে।
পিচে ঘাস রয়েছে। সেই সঙ্গে ফাটলও রয়েছে। যদিও যুদ্ধকালীন প্রস্তুতিতে পিচে যাবতীয় ফাট মেরামতির কাজ চালাচ্ছে আইসিসি। ফাটলের কারণেই অসমান বাউন্স তৈরি হচ্ছিল। পিচের উপর রোলার চালানো হচ্ছে। তাতে পিচ আগের থেকে অনেক পাটা হবে বলে মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications