Rohit Sharma: রোহিত হিটম্যান মেজাজে, বাবরকে টপকে দখলে নিলেন বিশ্বরেকর্ড, লজ্জা বাড়ল স্টার্কের

Rohit Sharma: টি২০ বিশ্বকাপে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে রোহিত শর্মা। ইতিমধ্যেই তিনি দখলে নিলেন টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের রেকর্ড।

বাবর আজমের বিশ্বরেকর্ড টপকাতে রোহিতের দরকার ছিল ৭৩ রান। মাত্র ২৬ বলেই সেই জায়গায় পৌঁছে গেলেন। টি২০ কেরিয়ারে দ্রুততম অর্ধশতরানও হাঁকালেন ভারত অধিনায়ক।

Rohit Sharma

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ওভারে ওঠে ৫। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বিরাট কোহলি (৫ বলে ০) রানে আউট হন। এই ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৬। তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভারটি করতে গিয়েছিলেন মিচেল স্টার্ক। যা তাঁর কেরিয়ারে অভিশপ্ত হয়ে রইল।

এই ওভারে ২৯ রান নেন রোহিত শর্মা। প্রথম, দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে মারেন চারটি ছয়। তৃতীয় বলে চার মেরেছিলেন। দেশের হয়ে কোনও ফরম্যাটে এত রান কোনও ওভারে কখনও দেননি স্টার্ক। প্যাট কামিন্স পঞ্চম ওভারে নিজের প্রথম ওভার করতে এলে প্রথম বলেই ছয় মারেন রোহিত।

এই ওভারেই বৃষ্টিতে সাময়িক খেলা বন্ধ ছিল। ফের খেলা শুরু হলে কামিন্সের ওভারে সবমিলিয়ে ১৫ রান নেন রোহিত। মাত্র ১৯ বলে অর্ধশতরানে পৌঁছন। যা টি২০ কেরিয়ারে রোহিতের দ্রুততম হাফ সেঞ্চুরি। ৬ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৬০। রোহিত তখন অপরাজিত ২১ বলে ৫১ রানে।

টি২০ বিশ্বকাপে পাওয়ারপ্লে-তে ব্যক্তিগত সর্বাধিক রানের তালিকায় স্টিফেন মাইবার্গ ও লিটন দাসের পরই রইলেন রোহিত। অ্যাডাম জাম্পা প্রথম ওভারে দেন ১৬। মার্কাস স্টইনিস নিজের প্রথম ওভারের ষেষ বলে ঋষভ পন্থ (১৪ বলে ১৫)-কে আউট করলেও ১৭ রান দেন। রোহিত একটি চার ও দুটি ছয় মারেন এই ওভারে।

এই বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে রোহিত টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের রেকর্ডটিও দখলে নিলেন। যেভাবে এগিয়ে যাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল চলতি টি২০ বিশ্বকাপে শতরানের খরা কাটাবেন। সুরেশ রায়না ছাড়া আর কোনও ভারতীয়র টি২০ বিশ্বকাপে সেঞ্চুরি নেই।

কিন্তু রোহিত থামলেন ৮ রান দূরে। ১১.২ ওভারে মিচেল স্টার্কের বলেই বোল্ড হন তিনি। রোহিতের ৪১ বলে ৯২ রানের ইনিংসে রয়েছে সাতটি চার ও ৮টি ছয়। রোহিত আউট হন দলের ১২৭ রানের মাথায়। টি২০ আন্তর্জাতিকে গ্লেন ম্যাক্সওয়েল ও রোহিত শর্মার ৫টি করে শতরান আছে। রোহিত এদিন ম্যাক্সওয়েলকে টপকে এককভাবে রেকর্ডের অধিকারী হওয়ার কাছাকাছিও পৌঁছন। যদিও শেষ অবধি পারলেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+