T20 World Cup 2024: বিরাট কোহলিকে তিনেই চান সুরেশ রায়না, ভারতীয় দলের ট্রাম্প কার্ড কোন তরুণ তু্র্কী?

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে আগামীকাল ১ জুন (মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুসারে। ভারতীয় সময় অনুযায়ী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ রবিবার ভোর ৬টা থেকে।

ভারত কাল ভারতীয় সময় রাত ৮টায় বাংলাদেশের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে। তাতে বিরাট কোহলি খেলবেন কিনা তা স্পষ্ট নয়।

T20 World Cup 2024

টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ জুনের ৫ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ইতিমধ্যেই নিউ ইয়র্কে পুরোদমে নেট প্র্যাকটিস শুরু করে দিয়েছে রোহিত শর্মার দল। নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে পিচ ও পরিকাঠামো দেখে এসেছেন হিটম্যান।

রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়াল, নাকি বিরাট কোহলি ওপেন করবেন সে বিষয়টি নিয়ে তুঙ্গে চর্চা। বিরাট আইপিএলে ওপেন করেই সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন। বিরাটের মতো আইপিএলে শতরান করেছেন যশস্বীও। কোহলি ৭৪১ রান করেছেন, যশস্বী করেছেন ৪৩৫ রান।

যদিও ২০০৯ থেকে ২০১৬ অবধি ভারতের হয়ে টি২০ বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলা সুরেশ রায়না মনে করেন, কোহলির তিনেই নামা উচিত। তাঁর কথায়, আমি বিরাট কোহলিকে তিনেই দেখতে চাই। বিরাট রান মেশিন। যশস্বী ভালো ফর্মে রয়েছেন, আশা করি টি২০ বিশ্বকাপে তিনিও ভালো করবেন।

যদিও ভারতের ২০০৭ সালের টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য আরপি সিং বলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপেন করা উচিত। তিনে নামানো যেতে পারে সঞ্জু স্যামসনকে। সূর্যকুমার যাদব চারে, ঋষভ পন্থ পাঁচে ও হার্দিক পাণ্ডিয়া ছয়ে ব্যাট করতে যেতে পারেন। তবে সবটাই টিম কম্বিনেশনের উপর নির্ভর করবে।

যশস্বী জয়সওয়ালের নির্ভীক ব্যাটিংয়ের প্রশংসা করেন রায়না। একইভাবে তিনি ভয়ডরহীন ক্রিকেট খেলা শিবম দুবের খেলা দেখেও মুগ্ধ। এমনিতে ভারতের যে ১৫ জনের দল রয়েছে তাতে শিবম দুবের প্রথম একাদশে আসার কাজটা খুব কঠিন। কিন্তু তাঁর হয়ে ব্যাট ধরেছেন রায়না।

রায়না বলেন, টিম ম্যানেজমেন্টের উচিত দুবেকে খেলানো। যেভাবে দুবে ছক্কা হাঁকান খুব কম প্লেয়ারই সেভাবে মারতে পারেন। আগে আমরা ধোনি ও যুবরাজের পাওয়ারহিটিং দেখেছি। ফলে দুবেই আমার ট্রাম্প কার্ড। অবশ্য যদি যশস্বীকে খেলানো হয় তবে অলরাউন্ডার দুবেকে বাইরেই থাকতে হতে পারে। মনে রাখতে হবে, দুবে থাকলে ঝোড়ো ২০-৩০ রান এসে যেতে পারে। ফলে দুবেকে খেলানোর বিষয়ে রোহিতকে কঠিন সিদ্ধান্তই নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+