T20 World Cup 2024: হোটেলে বসেই ছিটকে যেতে পারে পাকিস্তান! ফ্লোরিডায় ভয়াবহ দুর্যোগে দুশ্চিন্তা বাবরদের
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ থেকে কালই বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে পাকিস্তানের। সেই সম্ভাবনাই প্রবল। সময় যত এগোচ্ছে ততই পাকিস্তানের ছিটকে যাওয়ার সম্ভাবনা বাড়ছে।
কাল লডারহিলে আমেরিকা খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু ফ্লোরিডায় যা প্রাকৃতিক দুর্যোগ চলছে তাতে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাই বেশি। আর তা হলেই বিদায় নেবে পাকিস্তান।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ফ্লোরি়ডা। ফ্ল্যাশ ফ্লাডে বিপর্যস্ত জনজীবন। ফোর্ট লডার়ডেলে জারি হয়েছে স্টেট অব এমারজেন্সি বা জরুরি অবস্থা। শ্রীলঙ্কা দলের ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা ছিল গতকাল। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে বিমান চলাচলে। বিমান ওঠা-নামার পরিস্থিতি না থাকায় শ্রীলঙ্কাকে পরিকল্পনা বদলে হোটেলেই আটকে থাকতে হয়েছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের বিবৃতিতেই স্পষ্ট, প্রবল বৃষ্টি আর বন্যায় স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। অনেক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। বিমানবন্দর, নানাবিধ সড়ক থেকে শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি পরিকাঠামো ক্ষেত্রে কাজকর্ম স্বাভাবিক রাখা সম্ভবপর হচ্ছে না।
The "Qudrat Ka Nizam" is working to eliminate Pakistan from the tournament 😂🤣pic.twitter.com/kJlt46UcNQ
— CrickSachin (@Sachin_Gandhi7) June 13, 2024
ফোর্ট লডারডেল বা লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছে। কাল সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচ। শনিবার ভারত বনাম কানাডা এবং রবিবার আয়ারল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ এই মাঠেই হওয়ার কথা। যদিও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই ম্যাচগুলিও হওয়া নিয়ে প্রবল সংশয়।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভারত গ্রুপ এ থেকে পৌঁছে গিয়েছে সুপার এইটে। আমেরিকার ৩ ম্যাচে ৪ পয়েন্ট। তবে নেট রান রেট (০.১২৭) পাকিস্তানের (০.১৯১) চেয়ে কম। ফলে আমেরিকা যদি আইরিশদের কাছে হারে, তাহলে পাকিস্তান (৩ ম্যাচে ২ পয়েন্ট) আয়ারল্যান্ডকে হারালেই চলে যাবে সুপার এইটে। কিন্তু আবহাওয়ার প্রতিকূলতায় যদি কালকের ম্যাচ ভেস্তে যায় বা পাকিস্তানের ম্যাচও ভেস্তে যায় তাহলে বাবর আজমরা ছিটকে যাবেন টি২০ বিশ্বকাপ থেকে।












Click it and Unblock the Notifications