T20 World Cup 2024 Anthem: টি২০ বিশ্বকাপের অ্যান্থেমে চমক আইসিসির, বোল্ট, গেইল-সমৃদ্ধ ভিডিও দেখুন
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ শুরু হতে আর ৩০ দিন। কাউন্টডাউন জোরালো করে আজই টি২০ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম প্রকাশ করল আইসিসি।
এবারের অফিসিয়াল অ্যান্থেম হলো আউট অব দিস ওয়ার্ল্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজে। ফলে Out of this World-এ রয়েছে ক্যারিবিয়ান ছোঁয়া।

টি২০ বিশ্বকাপের অ্যান্থেমে গেয়েছেন গ্র্যামি পুরস্কার বিজেতা শিন পল ও সোকা সুপারস্টার কেস। এবারই প্রথম টি২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দেশ। মোট ৫৫টি ম্যাচ হবে। ১ থেকে ২৯ জুন অবধি বিশ্বকাপের খেলাগুলি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।
আইসিসি জানিয়েছে, অ্যান্থেমটি তৈরির দায়িত্বে ছিলেন মাইকেল 'তানো' মোন্তানো। অ্যান্থেমের ভিডিওয় দেখা যাচ্ছে অলিম্পিকে আটবারের সোনাজয়ী উসেইন বোল্ট, ক্রিস গেইল থেকে শুরু করে আলি খান, শিবনারায়ণ চন্দ্রপল-সহ আরও অনেক ক্যারিবিয়ান বিশিষ্ট ব্যক্তিত্বকে।
The ICC Men's T20 World Cup Anthem from @duttypaul & @Kestheband is here - and it’s Out Of This World! 🌎 🏏
— ICC (@ICC) May 2, 2024
See if you can spot some of their friends joining the party @usainbolt, @stafanie07, Shivnarine Chanderpaul, @henrygayle 🤩#T20WorldCup | #OutOfThisWorld pic.twitter.com/jzsCY1GRqa
ক্রিকেটবিশ্বকে এক সুতোয় গাঁথায় লক্ষ্যে মিউজিক ভিডিওটি ক্রিকেটের ভিস্যুয়াল সেলিব্রেশন বলে দাবি করেছে আইসিসি। যার মাধ্যমে ক্রিকেট-অনুরাগীদের বিশ্বকাপ নিয়ে মেতে ওঠার বিষয়টিকেও তুলে ধরা হয়েছে। আইসিসির ওয়েবসাইটের পাশাপাশি অ্যান্থেমটি পাওয়া যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, সাউন্ডক্লাউড, জিওসাভন, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ও অন্যান্য ডিজিটাল স্ট্রিমিং মিউজিক প্ল্যাটফর্মে।
নক ইট আউট অব দিস ওয়ার্ল্ডের তালে নাচের ছন্দে মাততে পারবেন ক্রিকেটপ্রেমীরাও। সিন পল বলেছেন, ক্রিকেটের মতোই মিউজিক বিশ্ববাসীকে একত্রিত করার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা নিতে পারে। এই অ্যান্থেমে পজিটিভ এনার্জি, ক্যারিবিয়ান গর্বকে তুলে ধরার প্রয়াস রয়েছে। অপেক্ষায় রয়েছি বিশ্বকাপ শুরুর, যখন মুখে মুখে ফিরবে এই অ্যান্থেম।
সোকা সুপারস্টার কেস বলেন, ক্যারিবিয়ান সংস্কৃতির সঙ্গে জড়িয়ে ক্রিকেট। ফলে এই অ্যান্থেমটি লেখা ও রেকর্ড করার সুযোগ পেয়ে সম্মানিত। স্পিরিট অব ইউনিটির কথা ভেবেই ট্র্যাকটি তৈরি করা হয়েছে এর সঙ্গে যুক্ত সকলের ইনপুট নিয়ে। ক্রিকেটের সংস্কৃতি ও প্রাণশক্তির মেলবন্ধন ঘটিয়েই এটি তৈরি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications