টি২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে নেই রিজার্ভ ডে! ম্যাচ পণ্ড হলে কোন দল খেলবে ফাইনাল?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সূচি ঘিরে আজব জটিলতা। প্রথম সেমিফাইনালের জন্য থাকলেও দ্বিতীয়টির ক্ষেত্রে নেই রিজার্ভ ডে।
স্বাভাবিকভাবেই চর্চা হচ্ছে তাহলে ম্যাচ পণ্ড হলে কোন দল খেলবে ফাইনাল? অবশেষে বিষয়টি স্পষ্ট করল আইসিসি।

টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটি টারৌবায় অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় অনুযায়ী ২৬ জুন রাত সাড়ে ৮টা থেকে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরুর সময় ২৭ জুন সকাল ৬টা। প্রথম সেমিফাইনাল নির্ধারিত সময়ে সম্পন্ন না হলে ক্যারিবিয়ান সময় অনুযায়ী পরের দিনও চলবে।
দ্বিতীয় সেমিফাইনালটি রয়েছে প্রভিডেন্সে, স্থানীয় সময় অনুযায়ী ২৭ জুন সকাল সাড়ে ১০টায়। যা ভারতীয় সময় অনুযায়ী ২৭ জুন রাত ৮টায়। রিজার্ভ ডে যদি থাকতো এবং দ্বিতীয় সেমিফাইনাল যদি রিজার্ভ ডে-তে গড়াতো, সেক্ষেত্রে ফের অন্য শহরে ট্রাভেল করে পরের দিনই ফাইনাল খেলতে হতো জয়ী দলকে।
টি২০ বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন ব্রিজটাউনে, স্থানীয় সময় সকাল ১০টা এবং ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। ফলে পরপর তিনদিন বা নিদেনপক্ষে টানা ২ দিন যাতে কোনও দলকে ফাইনাল খেলতে না হয় তা নিশ্চিত করতেই দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে রাখা হয়নি।
রিজার্ভ ডে না থাকলেও দ্বিতীয় সেমিফাইনাল শেষ করতে অতিরিক্ত ২৫০ মিনিট বরাদ্দ করল আইসিসি। বৃষ্টি বা প্রাকৃতিক কারণে প্রথম সেমিফাইনাল নির্ধারিত দিনে শেষ না হলে তা গড়াবে রিজার্ভ ডে-তে। দ্বিতীয় সেমিফাইনালের ফয়সালার জন্য হাতে থাকছে অতিরিক্ত ২৫০ মিনিট। অর্থাৎ প্রায় ৮ ঘণ্টা সময় বরাদ্দ এই ম্যাচ শেষের জন্য।
মনে করা হচ্ছে, ভারত দ্বিতীয় সেমিফাইনাল খেলবে সেটাই ধরে নেওয়া হচ্ছে। তবে চিন্তা একটাই। অতিরিক্ত সময় বরাদ্দ করার পরেও যদি দিনভর বৃষ্টিতে দ্বিতীয় সেমিফাইনাল পণ্ড হয়ে যায় সেক্ষেত্রে কী হবে? এ ক্ষেত্রে সুপার এইট পর্বের শেষে যে দল শীর্ষে থাকবে তারাই চলে যাবে ফাইনালে।












Click it and Unblock the Notifications