T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে নতুন নিয়ম নিয়ে তুঙ্গে বিতর্ক! অস্ট্রেলিয়ার প্রতি অবিচার? অসন্তুষ্ট স্টার্ক

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে সুপার এইটের দলগুলি নিশ্চিত হয়ে গিয়েছে। শেষ আটের দ্বৈরথ শুরুর আগে অবশ্য তুঙ্গে বিতর্ক নয়া নিয়ম নিয়ে।

অস্ট্রেলিয়া সব ম্যাচ জিতে বি গ্রুপ থেকে সুপার এইটে গিয়েছে। কিন্তু তাদের আগে থেকেই চিহ্নিত করা ছিল বি-২ হিসেবে। এই নিয়ে তীব্র অসন্তোষ অজি শিবিরে।

T20 World Cup 2024

এবারের টি২০ বিশ্বকাপ শুরুর আগে ৮টি দলকে বেছে নিয়ে প্রতিটি গ্রুপে তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। তাদের বদলে যে দলগুলি সুপার এইটে উঠেছে তাদের পাশে বসে গিয়েছে সেই নম্বর। কেন না, প্রি টুর্নামেন্ট সিডিংয়ে থাকা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, পাকিস্তান ছিটকে গিয়েছে।

প্রি টুর্নামেন্ট সিডিংয়ে এ-১ বেছে নেওয়া হয়েছিল ভারতকে, এ-২ পাকিস্তানকে। বি-১ বেছে নেওয়া হয়েছিল ইংল্যান্ডকে, বি-২ অস্ট্রেলিয়াকে। সি-১ বেছে নেওয়া হয় নিউজিল্যান্ডকে, সি-২ ওয়েস্ট ইন্ডিজকে। ডি-১ ছিল দক্ষিণ আফ্রিকা, ডি-২ শ্রীলঙ্কা।

ইংল্যান্ড শেষ ল্যাপে সুনিশ্চিত করেছে সুপার এইট। তবে ওই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল অস্ট্রেলিয়া, দুইয়ে ইংল্যান্ড। কিন্তু সুপার এইটে যাওয়ার ক্ষেত্রে প্রি-সিডিং অনুয়ায়ী বি গ্রুপের ১ নম্বর দল বিবেচিত হয়েছে ইংল্যান্ড, দুইয়ে অস্ট্রেলিয়া। ফলে প্রি-সিডিং না থাকলে যেখানে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডকে খেলতে হতো, সেখানে খেলতে হবে অস্ট্রেলিয়াকে।

প্রি-সিডিংয়ের নিয়মের কারণে সুপার এইটে ভারত-সহ গ্রুপ পর্বের শেষে শীর্ষে থাকা তিনটি দলকে একই গ্রুপে খেলতে হচ্ছে। অনেকেই মনে করছেন, এতে টুর্নামেন্টের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনই গ্রুপ পর্বে ভালো খেলার ফায়দা তুলতে পারছে না শীর্ষে থাকা দলগুলি।

স্কটল্যান্ডকে হারানোর পর অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক এই নিয়মে অসন্তোষ ব্যক্ত করে বলেন, প্রি-সিডিং নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আমি অন্তত এই নিয়মের ফ্যান নই। উল্লেখ্য, টি২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচগুলি হবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রিয় দলকে সমর্থনে যাতায়াতে যাতে সমর্থকদের সুবিধা হয়, সে কারণেই এই প্রি-সিডিংয়ের বন্দোবস্ত বলে দাবি আইসিসির। যদিও সেই নিয়ম নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল।

সুপার এইটে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান। অন্য গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত ২০ তারিখ আফগানিস্তান, ২২ তারিখ বাংলাদেশ ও ২৪ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ১৯ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে সুপার এইটের দ্বৈরথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+