Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: মালিঙ্গার রেকর্ড চূর্ণ! বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারী মিচেল স্টার্ক

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের মধ্যেই ঈর্ষণীয় কীর্তি গড়লেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই পেসার লাসিথ মালিঙ্গার থেকে ছিনিয়ে নিলেন বিশ্বকাপে সর্বাধিক উইকেট দখলের রেকর্ড।

ভারতীয় সময় অনুসারে আজ ভোরে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের ওপেনারকে প্রথম ওভারের তৃতীয় বলে ফিরিয়েই অনন্য কীর্তি গড়েন স্টার্ক।

T20 World Cup 2024

স্টার্ক এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে তিনটি উইকেট পেয়েছেন। ওমানের বিরুদ্ধে ২ উইকেট ঝুলিতে পুরেছিলেন ২০ রান খরচ করে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭ ও স্কটল্যান্ড ম্যাচে ৩১ রান দেন, কোনও উইকেট পাননি। এরপর সুপার এইটের প্রথম ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে নিলেন ১ উইকেট।

বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান ৩ বল খেলে কোনও রান করতে না পেরেই স্টার্কের বলে বোল্ড হয়ে যান। এর ফলে ওডিআই ও টি২০ আন্তর্জাতিক ফরম্যাটের বিশ্বকাপে মোট ৯৫টি উইকেট হলো স্টার্কের। এখনও অবধি খেলেছেন ৫২টি ম্যাচ। সব কিছু ঠিকঠাক চললে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্টার্ক প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে শততম উইকেট দখল করেও ফেলতে পারেন চলতি টি২০ বিশ্বকাপেই।

লাসিথ মালিঙ্গা সাদা বলে দুই ফরম্যাটের বিশ্বকাপে ৬০ ম্যাচে ৯৪টি উইকেট দখল করেছিলেন। সেই কীর্তি ছাপিয়ে গেলেন স্টার্ক। বিশ্বকাপের ৭৭টি ম্যাচে ৯২টি উইকেট রয়েছে বাংলাদেশের শাকিব আল হাসানের। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৪৭ ম্যাচে ৮৭টি ও শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন ৪৯ ম্যাচে ৭৯টি উইকেট পেয়েছেন বিশ্বকাপের আসরে।

টি২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেটের মালিক শাকিব। ৪১ ম্যাচে ৩৯ ইনিংসে তিনি ৪৯টি উইকেট দখল করেছেন। কাল ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৫০টি উইকেট দখলের হাতছানি থাকবে শাকিবের সামনে। টি২০ বিশ্বকাপে ২৪ ম্য়াচে ৩০ উইকেট রয়েছে স্টার্কের।

৫০ ওভারের বা ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। ৩৯ ম্যাচে তাঁর ৭১টি উইকেট রয়েছে। দ্বিতীয় স্থানে মুরলী, ৪০ ম্যাচে ৬৮ উইকেট। ওডিআই বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনে স্টার্ক। ২৮টি ম্যাচ খেলে ওডিআই বিশ্বকাপে তাঁর উইকেট-সংখ্যা ৬৫।

চলতি টি২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী আফগানিস্তানের ফজলহক ফারুকি। ৫ ম্যাচে ১৫টি উইকেট দখল করেছেন। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৫ ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া ৫ ম্যাচে ১০টি ও ভারতের অর্শদীপ সিং ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে যুগ্ম তৃতীয় স্থানে রয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+