Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আ অব লৌট চলে! সৌরভকে ভারতে ফেরানোর আকুতিতে মিমের বন্যা, মুম্বইকরদের পুনর্মিলন রোহিতের আউটে

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারত হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা দলের হয়ে নজর কাড়লেন সৌরভ নেত্রভালকর। যিনি একটা সময় ভারতের অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন।

নিউ ইয়র্কে এই ম্যাচ সাক্ষী থাকল দুই দেশের দলের হয়ে খেলা মুম্বইকরদের পুনর্মিলনে। বিশেষ করে রোহিত শর্মার আউটের ক্ষেত্রে।

T20 World Cup 2024 -

সৌরভ নেত্রভালকর প্রথম ওভারেই দ্বিতীয় বলে বিরাট কোহলিকে গোল্ডেন ডাক উপহার দিয়ে সাজঘরে ফেরান। টি২০ বিশ্বকাপে এই প্রথম বিরাট কোনও ম্যাচে প্রথম বলে আউট হলেন। এরপর তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সৌরভের শিকার রোহিত। তিনি ৬ বলে ৩ রান করে হরমীত সিংয়ের হাতে ক্যাচ দেন।

উল্লেখ্য, রোহিত, হরমীত ও সৌরভ তিনজনেরই বেড়ে ওঠা মুম্বইয়ে। এ ছাড়া শিবম দুবে ও সূর্যকুমার যাদবও মুম্বইয়ের। রোহিত, হরমীত, সৌরভ- তিনজনেই দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। মুম্বইয়ের পায়াডে স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন রোহিত ও সৌরভ।

হরমীত মুম্বইকে অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ দলে নেতৃত্ব দিয়েছেন। তিনি রোহিতের স্কুলেই পড়তেন। রোহিতের কোচ দীনেশ লাডের পাশাপাশি পদ্মকর শিভালকর, প্রবীণ আমরেদের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে এক বুকি হরমীতের নাম নিয়েছিলেন। যদিও তাঁকে দিয়ে ফিক্সিং করাতে পারেননি বলেও জানান। হরমীত ক্লিনচিট পান বিসিসিআইয়ের থেকে।

সৌরভ আবার খুব মেধাবী। কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাস করে কর্নেল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার স্কলারশিপ পান। তিনি আমেরিকা চলে গেলেও ক্রিকেটের প্যাশনটা ছিল। হরমীতও এ দেশে প্রথম শ্রেণির ক্রিকেটে শুরুটা ভালো করলেও পরবর্তীকালে সুবিধা করতে পারেননি। তিনিও চলে যান আমেরিকায়। দুজনেই এবার টি২০ বিশ্বকাপ দলে রয়েছেন।

সৌরভ নেত্রভালকর ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি উইকেট দখল করেছেন। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপও ১১১ রানের টার্গেটে পৌঁছেছে ১৮.২ ওভারে। সূর্য ৪৯ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। শিবম ৩৫ বলে ৩১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন।

সূর্যকুমারের সঙ্গেও ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে সৌরভের। হরমীত ভারতের হয়ে ২০১২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেন। তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক যে ম্যাচে হয়, সেই ম্যাচে ছিলেন রোহিত। সঞ্জু স্যামসন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলদের সঙ্গেও অনূর্ধ্ব ১৯ দলে খেলেছেন। রোহিত গতকাল ম্যাচ জেতার পর বলেন, আমেরিকার কয়েকজনের সঙ্গে আমি খেলেছি। তাঁদের উন্নতি দেখে ভালো লাগছে। মেজর লিগ ক্রিকেটেও তাঁরা ভালো খেলেছেন। সকলেই পরিশ্রমী।

ইতিমধ্যে অনেকেই বলতে শুরু করেছেন, সৌরভ নেত্রভালকর আগামী আইপিএলে নিশ্চিতভাবেই কোনও দল পাবেন। সোশ্যাল মিডিয়ায় আ অব লৌট চলে নামক বলিউড মুভির ছবি দিয়ে সৌরভকে ভারতে ফিরে আসার আকুতিও জানিয়েছেন অনেকে। সৌরভকে নিয়ে অনেক মিম দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহার করা হয়েছে কভি খুশি কভি গম ছবির দৃশ্যও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+