T20 World Cup 2024: ২০০৯-এর পুনরাবৃত্তি চব্বিশে? শতরানের খরা চলছেই, টি২০ বিশ্বকাপে কাদের সেঞ্চুরি আছে?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে কি ২০০৯ সালের পুনরাবৃত্তি ঘটতে চলেছে এবার? না, খেতাব জেতার কথা বলা হচ্ছে না। নজরে শতরানের বিষয়টি।
২০০৯ সাল ছাড়া এর আগে প্রতিটি টি২০ বিশ্বকাপেই কেউ না কেউ শতরান পেয়েছেন। কিন্তু এবারের টি২০ বিশ্বকাপে এখনও অবধি কেউ তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

২০০৯ সালের টি২০ বিশ্বকাপে ৭ ম্যাচে ৩১৭ রান করেছিলেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। সেবারের প্রতিযোগিতায় ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটি ছিল তাঁরই নামের পাশে। অপরাজিত ৯৬। এ ছাড়া ক্রিস গেইল ৮৮, সনৎ জয়সূর্য ৮১, এবি ডি ভিলিয়ার্স অপরাজিত ৭৯, মাহেলা জয়বর্ধনে ৭৮, লেন্ডল সিমন্স ৭৭ রান অবধি পৌঁছেছিলেন।
চলতি টি২০ বিশ্বকাপে এখনও অবধি সর্বাধিক রান ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের। ৬ ম্যাচে ২২৭। তিনি এবারের টি২০ বিশ্বকাপে ব্যক্তিগত সর্বাধিক রানের নজিরটিও দখলে রেখেছেন ৯৮ রানের ইনিংস খেলে। আমেরিকার অ্যারন জোন্স অপরাজিত ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন।
ফিল সল্ট অপরাজিত ৮৭, আন্দ্রিস গাউস অপরাজিত ৮০, রহমানুল্লাহ গুরবাজ ৮০, ইব্রাহিম জাদরান ৭০ রান অবধি গিয়েছেন। কিন্তু এবারের টি২০ বিশ্বকাপেও কোনও ব্যাটারই শতরান পূর্ণ করতে পারেননি। আর তাতেই জল্পনা চরমে, এবারও কি ২০০৯ সালের মতো কেউ শতরান পাবেন না?
টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ২টি শতরান রয়েছে ক্রিস গেইলের। টি২০ বিশ্বকাপে মোট ১০ জন ব্যাটার সেঞ্চুরি করেছেন মোট শতরানের সংখ্যা ১১টি। ক্রিস গেইল ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭ বলে ১১৭ রান করেন।
এরপর ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে গেইল ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৮ বলে ১০০ রান করেছিলেন। ভারতের একমাত্র সুরেশ রায়নারই টি২০ বিশ্বকাপে শতরান রয়েছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬০ বলে ১০১। ২০১০ সালের টি২০ বিশ্বকাপেই মাহেলা জয়বর্ধনে জিম্বাবোয়ের বিরুদ্ধে করেন ৬৪ বলে ১০০।
টি২০ বিশ্বকাপে কোনও ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ব্রেন্ডন ম্যাকালামের দখলে। ২০১২ সালে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার বাংলাদেশের বিরুদ্ধে ৫৮ বলে ১২৩ রান করেছিলেন। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ১১৬, পাকিস্তানের আহমেদ শেহজাদ ১১১, বাংলাদেশের তামিম ইকবাল ১০৩, ইংল্যান্ডের জস বাটলার ১০১, দক্ষিণ আফ্রিকার রাইলি রুসো ১০৯ ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ১০৪ রান করেছেন টি২০ বিশ্বকাপের ম্যাচে।
২০০৭, ২০১২ ও ২০২১ সালে একটি করে শতরান এসেছে টি২০ বিশ্বকাপে। ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০২২ সালে হয়েছে দুটি করে সেঞ্চুরি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications