T20 World Cup 2024: আয়ারল্যান্ডকে ৯৬ রানে থামাল ভারত! দাপট পেসারদের, লেজ ছাঁটতে লাগল অনেক সময়
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের ম্যাচে দাপটের সঙ্গেই অভিযান শুরু করল ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জিততে চাই ৯৭।
নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের চ্যালেঞ্জিং পিচে দাপট দেখালেন ভারতীয় পেসাররাই।

পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছিল আয়ারল্যান্ড। তৃতীয় ওভারের প্রথম ও শেষ বলে দুটি উইকেট তুলে নেন অর্শদীপ সিং। প্রথমে ফেরান অধিনায়ক পল স্টার্লিংকে (৬ বলে ২)। এরপর অপর ওপেনার অ্যান্ডি বালবির্নির উইকেট তুলে নেন অর্শদীপ সিং। ১০.১ ওভারে পড়ে ৪৯ রানের মাথায় পড়ে সপ্তম উইকেট।
লোরকান টাকার ১৩ বলে ১০, হ্যারি টেক্টর ১৬ বলে ৪ ও কুর্টিস ক্যাম্ফার ৮ বলে ১২, মার্ক অ্যাডের ২ বলে ৩, ব্যারি ম্যাককার্থি ৬ বলে ০, জশ লিটল ১৩ বলে ১৪ রান করেন। ১১.২ ওভারে ৫০ রানে অষ্টম ১৪.২ ওভারে ৭৭ রানে নবম উইকেট হারিয়েছিল আইরিশরা।
শেষ অবধি আয়ারল্যান্ড থামল ১৬ ওভারে ৯৬ রানে। গ্যারেথ ডেলানি ১৪ বলে ২৬ রান করার পর রান আউট হতেই আইরিশদের ইনিংসে যবনিকা পতন হয়। হার্দিক পাণ্ডিয়া ১টি মেডেন-সহ চার ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। জসপ্রীত বুমরাহর ৩ ওভারে ১ মেডেন, ৬ রান দিয়ে নিলেন ২ উইকেট।
অর্শদীপ চার ওভারে ৩৫ রান দিয়ে পেলেন ২ উইকেট। মহম্মদ সিরাজ ৩ ওভারে ১৩ ও অক্ষর প্যাটেল ১ ওভারে ৩ রান দিয়ে ১টি করে উইকেট পান। জাদেজা ১ ওভারে দেন ৭, কোনও উইকেট পাননি।
ভারত আজ যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালকে দলে রাখেননি। স্পষ্ট ইঙ্গিত, রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন বিরাট কোহলিই। কোহলি ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর এই প্রথম দেশের হয়ে কোনও টি২০ আন্তর্জাতিক খেলছেন।
ভারত আজ নেমেছিল পেস আক্রমণ শক্তিশালী করেই। বোলিং ওপেন করেন অর্শদীপ সিং, এরপর মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে আক্রমণে আনেন রোহিত। হার্দিক পাণ্ডিয়া পুরো চার ওভার করেছেন। শিবম দুবেকে দিয়ে বল করানোর প্রয়োজন হয়নি। স্পিনার ছিলেন ২ জন- রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। বোঝাই যাচ্ছে, ব্যাটিং গভীরতা বাড়াতেই এই পদক্ষেপ।












Click it and Unblock the Notifications