T20 World Cup: ব্যাটিং গভীরতা থেকে ক্লান্তি, পাক ম্যাচের আগে দেখে নিন ভারতীয় দলের শক্তি-দুর্বলতার জায়গাগুলি

রবিবার টি২০ বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হেলায় হারানোর পর পাকিস্তানের বিরুদ্ধে জিতে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য ভারতের। প্রথম ম্যাচে জিতে ভারত যেমন‌ নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে তেমনই জয়ের মধ্যেই বেশ কিছু দুর্বলতাও লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি বেশ কিছু সমস্যাও আছে ভারতের জন্য।

শক্তি

ভারতীয় দলের শক্তি অবশ্যই শক্তিশালী ব্যাটিং লাইন আপ। ওপেনিংয়ে নামছে রোহিত-কোহলি। প্রথম ম্যাচেই অর্ধশতরান করেছেন হিটম্যান। তিন নম্বরে নেমে দলকে স্বস্তি দিচ্ছেন পন্থও।

T20 World Cup 2024

মিডল অর্ডারে পন্থ ছাড়াও আছেন সূর্যকুমার যাদব, শিবম দুবে, ররীন্দ্র জাদেজার মতো ক্রিকেটার। দুবে এবং জাদেজা উভয়েই অলরাউন্ডার। টি২০ ক্রিকেটে যে দলে যত বেশি অলরাউন্ডার থাকে সেই দল তত বেশি সুবিধা পায়। ফলে ভারতের ক্ষেত্রে এটা বাড়তি অ্যাডভানটেজ।

হার্দিকের ফর্মে ফেরা স্বস্তি বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার। কারণ পাণ্ডিয়া শুধু দলের সহ অধিনায়ক নন একইসঙ্গে দলের প্রধান অলরাউন্ডার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম পরীক্ষায় সফল হয়েছেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিক ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি।

এবারের বিশ্বকাপে ভারতের অন্যতম অস্ত্র পেস বোলিং বিভাগ। বুমরাহ, সিরাজ, অর্শদীপের বোলিং যে দলের ব্যাটিংয়ে ধস নামাতে সক্ষম। আয়ারল্যান্ড ম্যাচে এই তিন বোলার ৫টি উইকেট সংগ্রহ করেছেন। বাবর আজম, ইফতিকার আহমেদদের ব্যাটিংয়ের বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের টেক্কা হতে পারেন ভারতীয় পেসরারাই।
দুর্বলতা

দুর্বলতা

প্রস্তুতি ম্যাচ এবং প্রথম ম্যাচ দুটি খেলাতেই অনায়াসে জয় পেলেও ভারতীয় দলের বেশ কিছু দুর্বলতা অবশ্যই আছে। তার মধ্যে অন্যতম হল বিরাট কোহলির রানে না থাকা। আইপিএলে সর্বোচ্চ রান করে বিশ্বকাপে খেলতে এসছেন কোহলি। কিন্তু প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১ রান করে আউট হয়েছেন। কোহলি রোহিতের সঙ্গে ওপেন করছেন, ওপেনিং জুটি ফ্লপ হলে কিন্তু চাপ বাড়বে মিডল অর্ডারের উপর।

ভারতীয় দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা সূর্যকুমার যাদব। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তিনিও ব্যর্থ হয়েছেন। ২ রান করেই আউট হয়েছেন। ফলে তাঁর ফর্ম কিছুটা হলেও চিন্তায় রাখছে থিঙ্ক ট্যাঙ্ককে।

টানা ম্যাচ খেলার ক্লান্তি ভোগাতে পারে ভারতীয় দলকে। টি২০ ফরম্যাট গতিশীল খেলা। ক্রিকেটারদের কাছ থেকে অনেককিছু শুষে নেয়। অনেক সময়ে দুশো শতাংশ দিতে হয় ক্রিকেটারদের, কিন্তু টানা দু'মাস আইপিএল খেলে আমেরিকায় গিয়েছেন রোহিতেরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সে ভাবে পরীক্ষার মুখে পড়তে হয়নি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সেরাটা না দিলে জেতা অসম্ভব।

এরপাশাপাশি সমস্যার জায়গায়ও আছে ভারতীয় দলের। তার মধ্যে অন্যতম পিচ। যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।বল পিচে পড়ে মন্থর হয়ে যাচ্ছে। টি-২০-র মতো মারকুটে শট খেলা সম্ভবই হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+