T20 World Cup 2024: আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাট ভারতের, সিরাজের জায়গায় খেলছেন কুলদীপ

T20 World Cup 2024: বার্বাডোজের ব্রিজটাউনে সুপার এইটের দ্বৈরথে মুখোমুখি ভারত ও আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ভারতীয় একাদশে আজ রদবদল হয়েছে। ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড় রিস্ট স্পিনার খেলানোর কথা বলেছিলেন। ভারত আজ খেলাচ্ছে কুলদীপ যাদবকে।

T20 World Cup 2024

পিচ রিপোর্ট দিতে গিয়ে ইয়ান স্মিথ বলেন, সমুদ্রের ধারে হাওয়া দিচ্ছে। ফলে স্টেডিয়ামের বড় বাউন্ডারি ফ্যাক্টর হতে পারে। সুনীল গাভাসকর বলেন, এই পিচে এই বয়সেও ব্যাট করতে ইচ্ছে করছে। পিচ ব্যাটিংয়ের পক্ষে উপযোগী। সহজে পিচ ভাঙবে না। সঠিক লেংথে বল করাটা গুরুত্বপূর্ণষ

এই উইকেটে ফিঙ্গার-স্পিনারদের থেকে রিস্ট স্পিনার বেশি কার্যকরী হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গাভাসকর ও স্মিথ দুজনেই টস জিতলে ব্যাট নেওয়ার পরামর্শ দেন। এই স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড় স্কোর ১৬৭। ম্যাচ শুরুর আগে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বল করতে দেখা গিয়েছে বিরাট কোহলি। কোহলি হাত ঘোরাবেন কিনা তা দেখার অপেক্ষায় সকলেই।

ভারত বেশিরভাগ টি২০ আন্তর্জাতিক খেলেছে সন্ধ্যায়। আজ ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় সকালে খেলা হচ্ছে। ফলে অভিজ্ঞতা কিছুটা অন্যরকম। পিচ কেমন আচরণ করবে তা নিয়ে পুরো নিশ্চিত না হলেও উইকেট কিছুটা মন্থর বলে উপলব্ধি রোহিতের।

রোহিত হেসে বলেন, পিচ অন্তত নিউ ইয়র্কের চেয়ে ভালো। তবে নিউ ইয়র্কেও আমরা জিতেছি। সেটা গুরুত্বপূর্ণ। তিন-চারদিন ধরে বার্বাডোজে অনুশীলন করে দল ভালোরকম প্রস্তুতি নিয়ে নামছে বলেই দাবি ভারতের। ভারতীয় দলে একটিই পরিবর্তন। মহম্মদ সিরাজের জায়গায় সুযোগ পেলেন কুলদীপ।

আফগানিস্তান অধিনায়ক রশিদ খানেরও পরিকল্পনা ছিল টস জিতে প্রথমে ব্যাট করার। আবেগ নিয়ন্ত্রণে রেখে সতীর্থদের ভালো খেলার ডাক দেন তিনি। ব্যাটিং বিভাগ নিয়ে আত্নবিশ্বাসী রশিদ। আফগানিস্তান করিম জানাতের জায়গায় নিয়েছে হজরতুল্লাহ জাজাইকে।

সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে প্রথমে ব্যাট করা দলই বেশিরভাগ ম্যাচে জয়লাভ করেছে। ফলে সেই পরিসংখ্যানও সম্ভবত মাথায় রাখলেন রোহিতরা। আজ অর্ধশতরান পেলে বিরাট কোহলি টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশিবার পঞ্চাশের বেশি রান করার নিরিখে বাবর আজমের কীর্তি স্পর্শ করবেন। বাবর ৩৯ বার পঞ্চাশের বেশি রান করেছেন, কোহলি ৩৮ বার।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, অর্শদীপ সিং।

আফগানিস্তান- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, হজরতুল্লাহ জাজাই, গুলবদিন নঈব, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, নবীন উল হক, ফজলহক ফারুকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+