T20 World Cup 2024, Ind vs Afg: আফগানিস্তানের বিরুদ্ধে রিস্ট স্পিনার নামাবেন দ্রাবিড়, ব্যাটিংয়েও রদবদল?

T20 World Cup 2024, Ind vs Afg: টি২০ বিশ্বকাপে আজ সুপার এইটে ভারতের সামনে আফগানিস্তান। আফগানদের মোটেই হাল্কাভাবে নিচ্ছে না ভারত।

ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন, আজকের ম্যাচে একাদশে রাখবেন একজন রিস্ট স্পিনারকে। দ্রাবিড় সেই স্পিনারের নাম না জানালেও যুজবেন্দ্র চাহালের চেয়ে কুলদীপ যাদবই এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।

T20 World Cup 2024 Ind vs Afg

নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ পেসার বা সিমারদের পক্ষে সহায়ক ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের উইকেট তুলনায় মন্থর, সে কারণে ভারতীয় দল একাদশে স্পিনার সংখ্যা বাড়িয়ে নামবে। হেড কোচ রাহুল দ্রাবিড় নিজেই বলেছেন, দলে রাখা হবে একজন রিস্ট স্পিনার।

দ্রাবিড়ের কথায়, কাউকে বাদ দেওয়াটাই কঠিন কাজ। নিউ ইয়র্কে পেস বোলারদের জন্য সহায়ক পরিস্থিতি ছিল। এখানে কন্ডিশন আলাদা। বার্বাডোজে আমাদের নতুন কিছু চেষ্টা করতে হবে। যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদবের মধ্যে একজন খেলবেন। আমাদের দলে অল-রাউন্ড বিকল্প অনেক। আট ব্যাটারের পাশাপাশি সাতজন প্লেয়ার আছেন যাঁরা বল করতে পারেন।

ভারতের ব্যাটিং অর্ডারে রদবদলের সম্ভাবনা উড়িয়ে দেননি দ্রাবিড়। তিনি বলেন, প্রতিটি পরিস্থিতিই আলাদা ধরনের। আমি নমনীয়তায় বিশ্বাসী। পাকিস্তান ম্যাচে অক্ষর প্যাটেলকে ব্যাটিং অর্ডারে তুলে আনা হয়েছিল। পরিকল্পনা করেই ঋষভ পন্থকে তিনে নামানো হচ্ছে। টেস্ট ক্রিকেটে এতটা ফ্লেক্সিবিলিটি থাকে না। ম্যাচের গতিপ্রকৃতির উপর নির্ভর করে ব্য়াটিং অর্ডারে রদবদল আনতে হয়।

আফগানিস্তানের বিরুদ্ধে গত জানুয়ারিতেই জিততে ভারতের লেগেছিল দুটি সুপার ওভার। দ্রাবিড় বলেন, ক্যারিবিয়ানে এসে আমাদের প্র্যাকটিস সেশনগুলি ভালোই হয়েছে। আমরা প্রস্তুত। আফগানিস্তান বিপজ্জনক দল। আমাদের চেয়ে আফগান প্লেয়াররা বেশি লিট খেলেন। ফলে তাদের হাল্কাভাবে নেওয়ার প্রশ্নই নেই। যোগ্য দল হিসেবেই তারা সুপার এইটে এসেছে। তারকা স্পিনার রশিদ খানের পাশাপাশি ফজলহক ফারুকি, নবীন উল হকের মতো পেসারদেরও প্রশংসা করেছেন দ্রাবিড়।

আফগানিস্তান ভারতের বিরুদ্ধে ১৩টি টি২০ আন্তর্জাতিক খেলেছে। জিততে পারেনি একবারও। চলতি টি২০ বিশ্বকাপে ব্রিজ টাউনে একবারই দুশোর উপর রান উঠেছে। আজ ভারত তা পারে কিনা সেদিকে সকলের নজর থাকবে। টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান বাবর আজমের। পাকিস্তানের অধিনায়ক ৪,১৪৫ রান করেছেন। বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই দাঁড়িয়ে ৪,০৪২ রানে। তাঁদের কেউ বাবরকে আজই টপকাতে পারেন কিনা সেদিকে নজর ক্রিকেটপ্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+