T20 World Cup 2024: বদলার সঙ্গেই বন্ধুকে উপহার দেওয়াই টার্গেট, অজিদের বিরুদ্ধে জোড়া লক্ষ্য নিয়ে নামছে ভারত
সোমবার সুপার ৮- পর্বের শেষ ম্যাচ খেলেত নামছে ভারত। এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুপার ৮-র প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে শেষ ম্যাচে অজিদের বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই নামবে রোহিত ব্রিগেড।
এই ম্যাচে ভারতের সামনে জোড়া লক্ষ্য। প্রথমত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে শেষ দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে হারের বদলা নেওয়া। দ্বিতীয়ত, ক্রিকেট দুনিয়ায় ভারতের বন্ধু হিসাবে পরিচিত আফগানস্তানকে সেমিফাইনালে উঠতে সাহায্য করা।

অস্ট্রেলিয়াকে হারাতে পারলে দুটি হারের ক্ষতে অনেটকটাই প্রলেপ পড়বে ভারতের। কারণ এই ম্যাচে হারলেই আরও কোণঠাসা হবে অজিরা। তাদের তাকিয়ে থাকবে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের ফলাফলের দিকে।
দ্বিতীয়ত ভারতের জয়ে আফগানদের সেমিফাইনালের পথ অনেকটাই প্রসস্ত হবে কারণ অস্ট্রেলিয়া হারলে আফগানিস্তান বাংলাদেশকে হারালেই সেমিফাইনাঅলে পৌঁছে যাবে। বর্তমানে রশিদরা যে ফর্মে আছেন তাতে বাংলাদেশের পক্ষে তাদের হারানো খুব কঠিন। ফলে ভারত চাইবে অস্ট্রেলিয়াকে হারিয়ে বন্ধুকে একটা উপহার দিতে।
সন্ত্রাসের কালো অধ্যায়ে জর্জরিচ আফগানিস্তানের ভাবমূর্তি অনেকটা পাল্টেছে, সৌজন্যে ক্রিকেট। রশিদ খান, মুজিব-উর-রহমানদের বিশ্ব ক্রিকেটে চমকপ্রদ উত্থান হয়েছে। এবার টি২০ বিশ্বকাপের সেমিফাইনাালে উঠতে পারলে আফগানরা প্রমাণ করে দেবে তারা আর ক্রিকেট বিশ্বে ক্ষুদ্র শক্তি নয়। আফগানদের সাফল্যে অবদান আছে ভারতেরও।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে খেলাধুলোর পরিবেশ প্রায় নেই। ক্রিকেট খেলার মতো কোনও আধুনিক পরিকাঠামোই নেই। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনুশীলন, সুযোগ-সুবিধা প্রয়োজন সেই সব ছিল না রশিদদের। কঠিন পরিস্থিতিতে আফগানিস্তানের ক্রিকেট কর্তারা বিসিসিআইয়ের দ্বারস্থ হন। ২০১৭ সালে আফগানদের আবদনে সাড়া দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত।
শুধু পরিকাঠামোগত সাহায্যই নয়, ভারত থেকে আফগানিস্তান ক্রিকেট দল পেয়েছে আর্থিক সহযোগিতাও। ২০১৫ সালে প্রথমবার একদিনের বিশ্বকাপ খেলার ছাড়পত্র পায় আফগানিস্তান। এরপর ২০১৯ সালেও তাঁরা বিশ্বকাপে ,সুযোগ পায়। সেই সময় আফগান দলকে স্পনসর করে একটি ভারতীয় কোম্পানি।












Click it and Unblock the Notifications