T20 World Cup 2024: ইংল্যান্ডের জয় নামিবিয়ার বিরুদ্ধে, অস্ট্রেলিয়া হারাল স্কটল্যান্ডকে, শেষ আটে বাটলাররা
T20 World Cup 2024: রুদ্ধশ্বাস প্রতীক্ষার কয়েক ঘণ্টা। অ্যান্টিগার বৃষ্টিতে ইংল্যান্ডের ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষমেশ জয় পায় গতবারের চ্যাম্পিয়নরা।
তারপরও নিশ্চিত ছিল না শেষ আট। স্কটল্যান্ড বড় রান তুলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অবশেষে মার্কাস স্টইনিসের ঝোড়ো ব্যাটিংই শেষ করে দিল স্কটল্যান্ডের যাবতীয় স্বপ্ন।

দফায় দফায় বৃষ্টির সঙ্গে মাঠকর্মীদের নিরলস পরিশ্রমের ফলে কার্যত অসম্ভবকে সম্ভব করে ইংল্যান্ড-নামিবিয়া ম্যাচ শুরু করেছিলেন আম্পায়াররা। ২০ ওভারের ম্যাচ প্রথমে ১১ ওভারের করা হয়। ইংল্যয়ান্ডের ইনিংসের অষ্টম ওভারে ফের বৃষ্টি নামে। ফলে ম্যাচের ওভার কমিয়ে করা হয়েছিল ১০।
অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে ব্য়াট করতে পাঠিয়েছিল নামিবিয়া। ইংল্যান্ড ১০ ওভারে ৫ উইকেটে ১২২ রান তোলে। ২০ বলে ৪৭ করে অপরাজিত থাকেন হ্যারি ব্রুক। ১৮বলে ৩১ জনি বেয়ারস্টোর। অধিনায়ক জস বাটলার ৪ বলে ০ রানে আউট হন।
ফিল সল্ট ৮ বলে ১১, মঈন আলি ৬ বলে ১৬ ও লিয়াম লিভিংস্টোন ৪ বলে ১৩ রান করেন। রুবেন ট্রাম্পেলম্যান ২টি এবং ডেভিড উইসে ও বার্নার্ড শ্কলজ ১টি করে উইকেট নেন। জবাবে নামিবিয়া ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান তোলে। মাইকেল ভ্যান লিনজেন ২৯ বলে ৩৩ ও ডেভিড উইসে ১২ বলে ২৭ করেন। জোফ্রা আর্চার ও ক্রিস জর্ডন নেন ১টি করে উইকেট। ইংল্যান্ডের জয় ৪১ রানে।
ইংল্যান্ড-নামিবিয়া ম্যাচ ভেস্তে গেলে শেষ আটে চলে যেত স্কটল্যান্ড। অ্যান্টিগার বৃষ্টির সময় সেন্ট লুসিয়ার রৌদ্রোজ্জ্বল ছবি পোস্ট করছিল ক্রিকেট স্কটল্যান্ড। অবশ্য ভালো লড়াই চালিয়েও তাদের শেষ আটে ওঠা আর হলো না। অস্ট্রেলিয়া জিতল ২ বল বাকি থাকতে ৫ উইকেটে।
সেন্ট লুসিয়ায় টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। স্কটল্যান্ড ৫ উইকেটে ১৮০ তোলে। ব্র্যান্ডন ম্যাকমুলেন ৩৪ বলে ৬০, অধিনায়ক রিচি বেরিংটন ৩১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন। গ্লেন ম্যাক্সওয়েল ২টি, অ্যাশটন অ্যাগার, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা নেন ১টি করে উইকেট।
অস্ট্রেলিয়া ৮.২ ওভারে ৬০ রানে তিন উইকেট হারিয়ে চাপে ছিল। যজিও ট্রাভিস হেড ও মার্কাস স্টইনিসের অর্ধশতরানে ভর করে ২ বল বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় অজিরা। হেড করেন ৪৯ বলে ৬৮। ২৯ বলে ৫৯ করে অপরাজিত থাকেন স্টইনিস। ডেভিড ওয়ার্নার ১, অধিনায়ক মিচেল মার্শ ৮ ও গ্লেন ম্যাক্সওয়েল ১১ রান করেন। টিম ডেভিড ১৪ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। ৫ বলে ৪ রানে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড। মার্ক ওয়াট ও সাফিয়ান শরিফ ২টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট নেন ব্র্যাড হুইল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications