T20 World Cup 2024: অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপ অভিযান শেষ! থামল ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক কেরিয়ার
T20 World Cup 2024: আফগানিস্তান টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যেতেই ছিটকে গেল অস্ট্রেলিয়া। বাংলাদেশ জিতলে অবশ্য আরও অন্তত একবার মাঠে নামার সুযোগ পেতেন ডেভিড ওয়ার্নার।
কিন্তু সেন্ট ভিনসেন্টে আফগানদের ইতিহাস রচনায় গ্রস আইলেটে রাতের অন্ধকার যেন আরও ঘন হলো অস্ট্রেলিয়া শিবিরে। কাপ জয়ের স্বপ্ন শেষ, সেই সঙ্গে শেষ ওয়ার্নারের আন্তর্জাতিক কেরিয়ার।

ওয়ার্নার গতকাল ভারতের বিরুদ্ধে অর্শদীপ সিংয়ের প্রথম ওভারের শেষ বলে আউট হন ব্যক্তিগত ৬ রানে। স্লিপে নীচু ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন সূর্যকুমার যাদব। সাজঘরে ফেরার সময় হতাশায় ডানহাত দিয়ে ব্যাটে মারতে দেখা যায় ওয়ার্নারকে। কে জানত আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাঁর শেষ ইনিংস!
স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই লড়াই চালাচ্ছিল। সকলে কীভাবেই বুঝবেন ওয়ার্নার আর কোনওদিন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট করতে নামবেন না। তা আগাম জানা থাকলে অন্তত বিদায় সম্ভাষণ দেওয়া যেত। শেষ ইনিংস খেলার পর অন্তত সকলে উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে বিদায় জানাতেন।
ডেভিড ওয়ার্নার যে মানের ক্রিকেটার, তাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর বিদায় মুহূর্তটি হয়ে রইল নিষ্প্রভ, এ যেন নীরবেই চলে যাওয়া। গত নভেম্বরে ভারতে বিশ্বকাপ জিতে ওডিআই থেকে অবসর নেন ওয়ার্নার। শেষ টেস্ট খেলেন জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে।
টি২০ বিশ্বকাপ তাঁর শেষ টুর্নামেন্ট বলেও আগেই জানিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তনের দরজা খোলা রাখলেও সেই সম্ভাবনা আর নেই বলেই মনে করা হচ্ছে। গতকাল ম্যাচের শেষে ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ডে ওয়ার্নারের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে।
ম্যাচের শেষে সাংবাদিকদের জশ হ্যাজলউড বলেছিলেন, ওয়ার্নারকে বিদায় সম্ভাষণ জানানো নিয়ে আলোচনা হয়নি। আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের দিকে আমাদের সকলের নজর থাকবে। তবে সব ফরম্যাটেই ওয়ার্নারের কেরিয়ার অবিশ্বাস্য। তাঁকে আমরা মাঠে কিংবা মাঠের বাইরে মিস করব।
যদিও ওয়ার্নারের দুটি ফরম্যাট থেকে অবসরের স্বাদ আগেই পেয়েছিল অস্ট্রেলিয়া। তাঁর বর্ণময় কেরিয়ারে যবনিকা পড়ল। বিকল্প খোঁজারও চেষ্টা চালাচ্ছে অজিরা। যদিও উপযুক্ত বিকল্প হিসেবে ওয়ার্নারের জুতোয় পা গলানোর কাজটা কঠিন ও চ্যালেঞ্জিং।
ওয়ার্নারের কেরিয়ার এমনভাবে শেষ হওয়ায় হতাশা ধরা পড়েছে ওপেনিং পার্টনার ট্রাভিস হেডের কথাতেও। ওয়ার্নারকে মাল্টি ফরম্যাটের সেরা ক্রিকেটার হিসেবেও উল্লেখ করেন হেড। তাঁর মতো সকলেই শেষ সম্ভাবনার দিকে তাকিয়ে ছিলেন। যদিও অজিদের বাসনা পূরণ হয়নি।
পরের টি২০ বিশ্বকাপ ২০২৬ সালে। অস্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপ দলে একমাত্র ক্যামেরন গ্রিনেরই বয়স ছিল ২৮-এর নীচে। ফলে অস্ট্রেলিয়া দলে যে বেশ কিছু পরিবর্তন আসবেই তা মানছেন হ্যাজলউড। তাঁর কথায়, অস্ট্রেলিয়া দলের বাইরে থাকা অনেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। দলেও বেশ কয়েকজন উচ্চমানের ক্রিকেটার রয়েছেন। রিজার্ভেও রয়েছেন। ফলে বিরাট কোনও বদল হবে না বলেই আশা অজি পেসারের।
ওয়ার্নারের টি২০ আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৯-এর ১১ জানুয়ারি। এরপর ১৮ জানুয়ারি হয় ওডিআই অভিষেক। টেস্ট অভিষেক ২০১১ সালে। ১১০টি টি২০ আন্তর্জাতিকে ওয়ার্নার ৩২৭৭ রান করেছেন, ১টি শতরান ও ২৮টি অর্ধশতরান রয়েছে।
১১২টি টেস্টে ২৬টি শতরান ও ৩৭টি অর্ধশতরান-সহ ৮৭৮৬ রান রয়েছে ওয়ার্নারের। বল হাতে নিয়েছেন ৪ উইকেট। ১৬১টি ওডিআইয়ে ৬৯৩২ রান করেছেন, ২২টি শতরান ও ৩৩টি অর্ধশতরান রয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications