T20 World Cup 2024: জন্মভূমিতে হ্যাটট্রিক করে জীবনের বৃত্ত পূরণ করলেন জর্ডন, ইংল্যান্ড পেসার গড়লেন একাধিক নজির
জন্ম বার্বাডোজে কিন্তু খেলেন ইংল্যান্ডের হয়ে। নিজের জন্মভূমিতেই হ্যাটট্রিক করে নতুন ইতিহাস সৃষ্টি করলেন ক্রিস জর্ডন। রবিবার দিনটা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে হ্যাটট্রিক ডে হিসাবে উল্লেখিত থাকতে পারে, ভারতীয় সময় অনুসারে সকালে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন প্যাট কামিন্স, রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন ইংল্যান্ডের ক্রিস জর্ডন।
ইংল্যান্ডের বাঁহাতি স্পিডস্টার ক্রিস জর্ডান ইংল্যান্ডের হয়ে ইতিহাস তৈরি করেছেন। কারণ জর্ডন ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন। আমেরিকান বংশোদ্ভূত জর্ডান বার্বাডোসের কেনসিংটন ওভাল, ব্রিজটাউনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হ্যাটট্রিক করলেন। এ বারের বিশ্বকাপে দ্বিতীয় বোলার তথা তৃতীয় হ্যাটট্রিক এল জর্ডনের সৌজন্যে।

জর্ডানের জন্ম ও বেড়ে ওঠা যেখানে, কিন্তু তারপর পড়াশোনার জন্য ইংল্যান্ডে পৌঁছান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর ইংল্যান্ডের জার্সিও গায়ে চাপান। সেই বার্বাডোজেই রবিবার মার্কন যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নিয়ে ্হ্যাটট্রিক করলেন । চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক এটি। প্রথম দুটিই অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স করেন পরপর দুই ম্যাচে। সেইসঙ্গে জীবনের একটা বৃত্ত পূরণ করলেন জর্ডন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার হ্যাট্রিকের স্বাদ পেলেন ক্রিস জর্ডন।
ইনিংসের ১৯তম ওভারে জর্ডন মোট চার উইকেট তুলে নেন। তার মধ্যে পরপর তিন উইকেট তুলে নিয়ে তিনি হ্যাটট্রিক করেন। তিনি ওভারের প্রথম বলে কোরি অ্যান্ডারসনকে ফেরান। এর পর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে আলি খান, নস্টুশ কেনজিগে এবং সৌরভ নেত্রভালকারকে আউট করে হ্যাটট্রিক করেন।
দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপের ম্যাচে এক ওভারে ৪ উইকেট নিলেন তিনি। ২০২১ সালে আবু ধাবিতে নেদারল্যান্ডসের বিপক্ষে টানা ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্পার। জর্ডন বলেন, 'অবিশ্বাস্য অনুভূতি। সবচেয়ে বড় কথা, ওদের অল্প রানেই আটকে রাখতে পেরেছি। আমাদের ফিল্ডিং দুর্দান্ত হয়েছে। লক্ষ্য ছিল, প্রতিপক্ষকে দ্রুত এবং কম রানে অলআউট করা। সেই লক্ষ্য পূরণ হয়েছে।'
টি-২০ বিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসেবের এক প্রতিযোগিতায় একাধিক হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন প্যাট কামিন্স। এছাড়া দেশ হিসেবে অস্ট্রেলিয়াক টি-২০ বিশ্বকাপে সর্বাধিক হ্যাটট্রিক করল। ব্রেট লি-র একটি ও কামিন্সের দুটি। এছাড়া টি-২০ বিশ্বকাপের হ্যাটট্রিকের খাতায় নাম রয়েছে কার্টিস ক্যামফার, ওয়ানিন্দু হাসরঙ্গা, কাগিসো রাবাডা, কার্থিক মায়াপ্পন, জস লিটল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications