Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: বাংলাদেশ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল, দুই দলে একটিই পরিবর্তন

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অ্যান্টিগায় ভারতের সামনে বাংলাদেশ। ভারত জিতলে সেমিফাইনালে চলে যাবে।

অন্যদিকে, শেষ চারের দৌড়ে টিকে থাকতে হলে জিততেই হবে বাংলাদেশকে। নর্থ সাউন্ডে স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতল বাংলাদেশ। প্রথমে ব্যাট করবে ভারত।

T20 World Cup 2024

ভারত-বাংলাদেশ টি২০ আন্তর্জাতিক দ্বৈরথ হয়েছে ১৩টি, ১২টিতেই জিতেছে ভারত, একটিতে বাংলাদেশ। টি২০ বিশ্বকাপেও কখনও বাংলাদেশের কাছে হারেনি ভারত। চলতি টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশকে হেলায় হারিয়েছিল মেন ইন ব্লু।

দুই দলের শেষ পাঁচটি টি২০ আন্তর্জাতিক দ্বৈরথে ভারত এগিয়ে ৪-১ ব্যবধানে। ২০১৯ সালে দিল্লিতে বাংলাদেশ ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিল ভারতকে। তারপর টানা চারটি ম্যাচে জয় পেয়েছে ভারত। সুপার এইটে গ্রুপ এ-তে অস্ট্রেলিয়া ও ভারত ১টি করে ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে। তবে অজিরা (২.৪৭১) নেট রান রেটে এগিয়ে ভারতের (২.৩৫০) চেয়ে।

বাংলাদেশ ও আফগানিস্তান সুপার এইটে তাদের প্রথম ম্য়াচে হেরেছে। আফগানিস্তানের নেট রান রেট মাইনাস (-) ২.৩৫০। বাংলাদেশের নেট রান রেট মাইনাস (-) ২.৪৭১। ফলে আজ হারলেই বাংলাদেশ টিকে থাকবে অঙ্কের নিয়মে। শেষ ম্যাচে অসাধ্যসাধন করলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির দিকে।

চলতি টি২০ বিশ্বকাপে এই স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড় স্কোর ১২৮। প্রথমে ব্যাট করে ২টি এবং রান তাড়া করে ২টি ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়েছে। বাংলাদেশ টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ভারতকে কম রানে বেঁধে ফেলাই লক্ষ্য।

স্থানীয় সময় সকালে খেলা হচ্ছে। মাঠে ভালো হাওয়া বইছে। বোলাররা এই কন্ডিশনের ফায়দা তুলবেন, আশাবাদী শান্ত। রোহিত শর্মা অবশ্য জানিয়ে দিলেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। পিচ ব্যাটিংয়ের পক্ষে ভালো। রোদ উঠলে পিচ ভাঙবে বলেও আশা ভারত অধিনায়কের।

বাংলাদেশ দলে একটিই পরিবর্তন। তাসকিন আহমেদ খেলছেন না। জাকের আলিকে খেলানো হচ্ছে। ভারত অবশ্য নামল অপরিবর্তিত একাদশ নিয়েই।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।

বাংলাদেশ- তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান শাকিব, মুস্তাফিজুর রহমান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+