T20 World Cup 2024: অর্শদীপের নজির, অস্ট্রেলিয়া খাদের কিনারায়! ভারতের জয়ে পথ সুগম আফগানিস্তানের

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে অস্ট্রেলিয়া। কাল ভারতীয় সময় সকালে বাংলাদেশকে হারালেই আফগানিস্তান পৌঁছে যাবে সেমিফাইনালে।

সুপার এইটের সব ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই শেষ চারে গেল ভারত। অস্ট্রেলিয়াকে শেষ চারে যেতে হলে বাংলাদেশের কাছে আফগানদের হার প্রত্যাশা করতে হবে।

T20 World Cup 2024

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। মিচেল মার্শের দলের সামনে ২০৬ রানের টার্গেট দেন রোহিত শর্মারা। ডেভিড ওয়ার্নার প্রথম ওভারেই অর্শদীপ সিংয়ের শিকার হন, ৬ বলে ৬ রান করে।

এরপর ট্রাভিস হেড ও মিচেল মার্শের জুটি লড়াইয়ে রেখেছিল অস্ট্রেলিয়াকে। তাঁরা ৮১ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু মার্শ আউট হওয়ার পর ক্রমেই জাঁকিয়ে বসেন ভারতীয় বোলাররা। মার্শ ২৮ বলে ৩৭ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল ১২ বলে ২০, মার্কাস স্টইনিস ৪ বলে ২ রান করেন।

৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে হেড ৪৩ বলে ৭৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৭তম ওভারের তৃতীয় বলে হেডের উইকেটটি তুলে নেন জসপ্রীত বুমরাহ। ম্যাথু ওয়েড ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। অস্ট্রেলিয়া ১০.১ ওভারে ১০০ রানে পৌঁছলেও দ্বিতীয়ার্ধে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বিপাকে পড়ে।

টিম ডেভিড (১১ বলে ১৫) অর্শদীপ সিংয়ের তৃতীয় শিকার। অর্শদীপ ৪ ওভারে ৩৭ রান দিয়ে তিন উইকেট নিলেন। যার ফলে বিশ্বকাপের কোনও সংস্করণে সবচেয়ে বেশি উইকেট দখলের নজির গড়লেন। পিছনে ফেলে দিলেন রুদ্রপ্রতাপ সিংয়ের ১২ উইকেট নেওয়ার কীর্তি। চলতি টি২০ বিশ্বকাপে ১৫ উইকেট নিয়ে তিনি আফগানিস্তানের ফজলহক ফারুকির সঙ্গে যুগ্ম সর্বাধিক উইকেটশিকারী।

অস্ট্রেলিয়া ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান তুলল। ভারতের জয় ২৪ রানে। এই নিয়ে টি২০ বিশ্বকাপে টানা তিনবার অজিদের হারাল ভারত। ২০১৪, ২০১৬-র পর এবার। কুলদীপ যাদব ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২৯ ও অক্ষর প্যাটেল ৩ ওভারে ২১ রান দিয়ে নেন ১ উইকেট। হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ৪৭ ও রবীন্দ্র জাদেজা ১ ওভারে ১৭ রান দিয়ে উইকেট পাননি।

এর আগে, ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান তুলেছিল। রোহিত শর্মা ৯২, বিরাট কোহলি ০, ঋষভ পন্থ ১৫, সূর্যকুমার যাদব ৩১, শিবম দুবে ২৮ রান করেন। হার্দিক পাণ্ডিয়া ২৭ ও রবীন্দ্র জাদেজা ৯ রানে অপরাজিত থাকেন। মিচেল স্টার্ক ও মার্কাস স্টইনিস ২টি করে উইকেট পান। জশ হ্যাজলউড পান ১ উইকেট।

অস্ট্রেলিয়ার নেট রান রেট মাইনাস (-) ০.৩৩১। আফগানিস্তানের নেট রান রেট মাইনাস (-) ০.৬৫০। ফলে একমাত্র আফগানিস্তান হারলেই সেমিফাইনালে যাবে অজিরা। বাংলাদেশের নেট রান রেট মাইনাস (-) ২.৪৮৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+