Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: দ্বিতীয় আইসিসি ট্রফি জয়ের হাতছানি, টি২০ বিশ্বকাপ জিতলেই অনন্য গড়বেন মার্করাম

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। প্রথমবার টি২০ বিশ্বকাপ জয়ের হাতছানি দক্ষিণ আফ্রিকার সামনে। এর আগে সিনিয়ার পর্যায়ের ক্রিকেটে কোন বারই আইসিসি বিশ্বকাপের কোন ফর্ম্যাটেই ফাইনালে উঠতে পারেনি প্রোটিয়ারা। ফলে তাদের গায়ে সেঁটে গিয়েছে চোকার্স তকমা। সেই তকমা তুলে ফেলার সুবর্ণ সুযোগ এসেছে এবারের টি২০ বিশ্বকাপে।

এখনও পর্যন্ত ৮ ম্যাচে অপরাজিত দক্ষিণ আফ্রিকা দল। দেশকে টি২০ বিশ্বকাপ জেতাতে পারলে অনন্য রেকর্ডের অধিকারী হবেন দক্ষিণ আফ্রিকার অধিনায়র এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকা সিনিয়র দল কোন বিশ্বকাপ ট্রফি জিততে না পারলেও অনূর্ধ্ব ১৯ দল কিন্তু একবার আইসিসি যুব বিশ্বকাপ জিতেছে এবং সেই দলকেও নেতৃত্ব দিয়েছিলেন মার্করাম।

Aiden Markram

ফলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জোড়া খেতাবের অধিকারী হবেন বর্তমান প্রোটিয়া অধিনায়ক। অধিনায়ক ২০১৪ সালে অনূর্ধ্ব ১৯ আইসিসি বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ১০ বছর আগে প্রোটিয়াদের যুবদলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলে মার্করাম। ১০ বছর পর এবার তিনি সিনিয়র দলের অধিনায়কের দায়িত্বে। এবারও তাঁর সামনে ট্রফি জয়ের সুযোগ।

অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব ১৯ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের এমন নজির বিশ্বের আর কোন অধিনায়কের নেই। শনিবার জিততে পারলে মার্করামই প্রথম যিনি এই রেকর্ডের অধিকারী হবেন। এর আগে একবারই আইসিসি ইভেন্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা ১৯৯৮ সালে তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। এরপর থেকে একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে ৫ বার উঠলেও ফাইনাল টিকিট জোগাড় করতে ব্যর্থ হয় প্রোটিয়ারা।

এবার টি২০ বিশ্বকাপের শুরুতে থেকেই দুরন্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। মার্করামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা দল ইতিমধ্যেই আটটি ম্যাচে জিতে ফাইনালে টিকিট কনফার্ম করেছে। কাপ এবং প্রোটিয়াদের মাঝে এখন ব্যবধান মাত্র এক ম্যাচের। সেই সঙ্গে অধিনায়কত্বের জীবনে দ্বিতীয় আইসিসি ট্রফি কি জিততে পারবেন মার্করাম? উত্তর পাওয়া যাবে শনিবার ম্যাচের পরেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+