T20 World Cup 2024: অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধের লড়াই ভারতের, মার্শদের ভরসা বাংলাদেশ

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে অপরাজেয় ভারত সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ২৪ রানে। যার ফলে বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৮টায় ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল।

গত বছর ১৯ নভেম্বর ভারতকে হারিয়ে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। টি২০ বিশ্বকাপে তার মধুর প্রতিশোধ নিল ভারত। যদিও প্রতিশোধ আরও বাকি রয়েছে।

T20 World Cup 2024

২০২২ সালে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে সেমিফাইনালে পরাস্ত করেছিল ইংল্যান্ড। এবার তাদের হারিয়ে টি২০ বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের বোলাররা বড় চ্যালেঞ্জের মুখে পড়লেও রোহিত বললেন, এটা প্রত্যাশিত ছিল। আমরা সব কিছু ঠিক রাখতে পেরেছি। এই জয় আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হয়।

রোহিতের মতে, ২০০-র উপর রান ভালো স্কোর। তবে এমন মাঠে হাওয়া ফ্যাক্টর। যা কিছু হতে পারে। আমরা কন্ডিশনকে ভালো ব্যবহার করেছি। নিউ ইয়র্কে পিচ সিমারদের সহায়ক ছিল। তবে জানতাম, ওয়েস্ট ইন্ডিজে কুলদীপ যাদব কার্যকরী হবেন। সেমিফাইনালেও আলাদা কিছু করার পরিকল্পনা নেই।

রোহিত জানান, একইভাবে খেলা চালিয়ে যেতে চান তাঁরা। সতীর্থরা যাতে নিজেদের দায়িত্ব বুঝে খোলা মনে নিজেদের মেলে ধরতে পারেন, তা নিশ্চিত করতে চান রোহিত। নিজেও যে আগ্রাসী ব্যাটিং করেছেন, আগামী ম্যাচগুলিতেও তা ধরে রাখতে চান। ইংল্যান্ডকে হারালেই মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ জেতার হাতছানি থাকবে রোহিতের সামনে। আস্থা রাখছেন দলগত সংহতিতেই।

আগামী কয়েক ঘণ্টা অস্ট্রেলিয়াকে কাটাতে হবে বেশ উৎকণ্ঠায়। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ মেনে নিলেন, ভারত যোগ্য দল হিসেবেই জিতেছে। ৪০ ওভারের দ্বৈরথে কিছু ছোট ব্যবধান ফারাক গড়ে দিল। উল্লেখ্য, মার্শের যে ক্যাচটি বাউন্ডারি লাইনের কাছে এক হাতে অক্ষর প্যাটেল ধরেন একটু এদিক-ওদিক হলে তা ছয় হতে পারতো। সেই ক্যাচটিও ম্যাচের টার্নিং পয়েন্ট।

মার্শরা এখন প্রার্থনা করছেন বাংলাদেশের জয়। কেন না, সুপার এইটের শেষ ম্য়াচে আফগানিস্তান জিতলেই ছিটকে যাবে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ যদি জেতে তাহলে অস্ট্রেলিয়ার সুবিধা। কারণ, অস্ট্রেলিয়ার নেট রান রেট মাইনাসে গেলেও আফগানিস্তানের চেয়ে ভালো। আবার বাংলাদেশের পক্ষে অজিদের নেট রান রেট টপকানো দুঃসাধ্য। তবে ১৬০ রান তুলে যদি ৬২ রানে টাইগাররা জেতে তাহলে বাংলাদেশ আফগানদের নেট রান টপকাতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+