Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: গুরবাজ-জাদরানের নজির, বিধ্বংসী ফারুকি! আফগানিস্তানের কাছে চূর্ণ উগান্ডা

T20 World Cup 2024: বিরাট জয় দিয়ে টি২০ অভিযান শুরু করল আফগানিস্তান। গায়ানার প্রভিডেন্সে উগান্ডাকে ১২৫ রানে উড়িয়ে দিল রশিদ খানের দল।

আফগানিস্তানের ওপেনিং জুটিতে এদিন উঠল ১৫৪ রান, যা টি২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক। ফজলহক ফারুকি ম্যাচের সেরা হলে ৯ রানে ৫ উইকেট তুলে নিয়ে।

T20 World Cup 2024 -

টস জিতে ফিল্ডিং নিয়েছিল উগান্ডা। রহমানুল্লাহ গুরবাজের ৪৫ বলে ৭৬ ও ইব্রাহিম জাদরানের ৪৬ বলে ৭০ রানের ইনিংসের সৌজন্যে আফগানিস্তান তোলে ৫ উইকেটে ১৮৩। টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ২০২২ সালে ইংল্যান্ডের জস বাটলার ও অ্যালেক্স হেলস অবিচ্ছেদ্য ওপেনিং জুটিতে তোলেন ১৭০। তাঁদের পরেই রইল গুরবাজ-জাদরান জুটি।

উগান্ডার হয়ে ২টি করে উইকেট নেন কসমাস কিউটা ও ব্রায়ান মাসাবা। জবাবে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে উগান্ডা। ফজলহক ফারুকির স্যুইং আর নবীন উল হকের নিয়ন্ত্রিত বোলিং সামলাতে নাজেহাল হন ব্যাটাররা। প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি উইকেট তুলে নিলেও হ্যাটট্রিক হাতছাড়া হয় ফারুকির।

৪.৪ রানে ১৮ রানে পাঁচ উইকেট হারানোয় টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের রেকর্ড তারাই দখল করবে কিনা তা নিয়ে চর্চা ছিল। যদিও রিয়াজত আলি শাহ (১১) ও রবিনসন ওবুয়ার (১৪) জুটি সেই লজ্জা এড়াতে সাহায্য করে উগান্ডাকে। ৪৭ রানে ষষ্ঠ ও সপ্তম উইকেট হারানো উগান্ডা অল আউট হয় ১৬ ওভারে ৫৮ রানে।

টি২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস ২০১৪ সালে ৩৯ ও ২০২১ সালে ৪৪ রানে গুটিয়ে গিয়েছিল। দুটিই শ্রীলঙ্কার বিরুদ্ধে। ফলে ৩৯ হলো টি২০ বিশ্বকাপে দলগত সর্বনিম্ন স্কোর। ওয়েস্ট ইন্ডিজ ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৫ রান করেছিল। উগান্ডা টি২০ বিশ্বকাপে দলগত সর্বনিম্ন স্কোরের তালিকায় রইল চারে।

ফজলহক ফারুকি ৪ ওভারে ৯ রান দিয়ে পাঁচ উইকেট দখল করেন। টি২০ বিশ্বকাপে সেরা বোলিং ফিগারের নিরিখে এটি রইল চতুর্থ স্থানে। অজন্তা মেন্ডিস ৪ ওভারে ৮ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। রঙ্গনা হেরাথ ৩.৩ ওভারে ৩ রান ও উমর গুল ৩ ওভারে ৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন। গুলের পরেই রইলেন ফারুকি।

নবীন উল হক ২ ওভারে ৪ ও রশিদ খান ৪ ওভারে ১২ রান দিয়ে ২টি করে উইকেট নেন। মুজিব উর রহমান পান ১ উইকেট। এই নিয়ে দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপে একশোর চেয়ে বেশি রানে জয় পেল আফগানিস্তানে। টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে জয়ের নিরিখে এদিনের ১২৫ রানে জয় রইল তিন নম্বরে।

২০০৭ সালে শ্রীলঙ্কা ১৭২ রানে হারায় কেনিয়াকে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা এবং ২০২১ সালে আফগানিস্তান ১৩০ রানে হারিয়েছিল স্কটল্যান্ডকে। ২০১২ সালে অবশ্য আফগানিস্তান টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১১২ রানে পরাস্ত হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+