ক্রিকেট ফ্যানদের জন্য খারাপ খবর! করোনা ধাক্কায় পিছবে বিশ্বকাপ! অপেক্ষা দীর্ঘ সময়ের
ক্রিকেট ফ্যানদের জন্য খারাপ খবর! করোনা ধাক্কায় টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাড়বে দুবছরের অপেক্ষা?
করোনা ধাক্কায় ক্রিকেটের বিশাল ক্ষতি। মহামারির জেরে হয়তো ২ বছর পিছিয়ে যেতে চলেছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ কবে হওয়ার কথা
চলতি বছর ১৮ অক্টোবর টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার কথা।ফাইনাল ছিল ১৫ নভেম্বর। বছরের অন্যতম শ্রেষ্ঠ স্পোর্টস ইভেন্ট ছিল এই বিশ্বকাপ। ইতিমধ্যে এবছর অস্ট্রেলিয়ার মাটিতে মেয়েদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হয়েছে।

বিশ্বকাপ নিয়ে আশঙ্কা
বিশ্বজুড়ে করোনার দাপটে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্বকাপ হলেও এবছর দর্শকরা মাঠে থেকে বিশ্বকাপের লড়াই চাক্ষুষ করা সুযোগ পাবেন না।

অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি কী
বিশ্বের অন্য দেশগুলির থেকে করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অবস্থা অনেকটাই ভাল। দেশে লকডাউন চললেও তা অনেকটাই শিথিল।

গ্রিন জোনে অস্ট্রেলিয়া
করোনা সংকট কাটিয়ে পুরো অস্ট্রেলিয়া এখন গ্রিনজোনে। ফলে খেলার দুনিয়ার ঢাকে কাঠির দামামা বেজে গিয়েছে।

অস্ট্রেলিয়াতে খেলা শুরু কবে
২৮ মে অস্ট্রেলিয়ায় রাগবি টুর্নামেন্ট দিয়ে খেলার জগৎ খুলছে। জুনের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার মাঠে ফুটবলও গড়াবে। ফলে করোনা পরবর্তী সময় খেলাধুলোর জগতের বন্ধ তালাগুলি খুলে ফেলা নিয়ে অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রক দারুণভাবে আশাবাদী।

তাহলে কেন নয় ক্রিকেট
রাগবি ও ফুটবল ফাঁকা মাঠে করতে চাইলেও ক্রিকেট ফাঁকা মাঠে চাইছে না অস্ট্রেলিয়া। এবছর মোলবোর্ন মেয়েদের টি-২০ ফাইনাল হাউসফুল শো ছিল। সেক্ষেত্রে এবছর ছেলেদের বিশ্বকাপ ফাঁকা মাঠে করা নিয়ে অনীহা অস্ট্রেলিয়ার। সেকারণে তারা এখনও ক্রিকেট নিয়ে ভাবেনি। করোনা পরিস্থিতি যা তাতে ফাঁকা মাঠেই বিশ্বকাপ হতে পারে। সেক্ষেত্রে সেই আর্থিক ধাক্কা মেনে নেওয়া কঠিন। অজি ক্রিকেট বোর্ড তাই চাইলে বিশ্বকাপ ২ বছর পিছিয়ে দেওয়ারও পক্ষ।

আইসিসির মিটিং
আগামী ২৮ মে আইসিসি বোর্ডের বৈঠকে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পক্ষে প্রস্তাব পেশ করা হতে পারে।

বিশ্বকাপ নিয়ে ৩ বিকল্প
বিশ্বকাপ নিয়ে মূলত তিনটি বিকল্প পথের কথা ভাবা হচ্ছে। প্রথমত, ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখে নির্ধারিত সূচিতেই বিশ্বকাপের আয়োজন করা। এক্ষেত্রে দর্শকদের খেলা দেখার অনুমতি দেওয়া হবে কিনা করোনা পরিস্থিতির উপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। দ্বিতীয়ত, দর্শকশূন্য মাঠে নির্ধারিত দিনে খেলা শুরু করা। অথবা তিন, টুর্নামেন্ট পিছিয়ে ২০২২ সালে করা।

বিরাটদের ভারত সফর নিয়ে বেশি আগ্রহ
বরং অজি ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ নিয়ে বেশি আগ্রহী। সম্মানের লড়াইয়ে আগেরবার ঘরের মাঠে ভারতের কাছে অজি দল টেস্ট সিরিজে হেরে বসে। এবছর তার পাল্টা দিতে তৈরি তারা। শেষ পর্যন্ত করোনা উদ্বেগ কাটিয়ে সিরিজের বল গড়ায় কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications