T20 WC 2024 Exclusive: রিঙ্কু সিং থেকে বিরাট কোহলি, ভারতের টি২০ বিশ্বকাপ দল নিয়ে অকপট মনোজ, খামতি কোথায়?

T20 WC 2024 Exclusive: টি২০ বিশ্বকাপের দল নির্বাচন হয়ে গেলেও রয়েছে একাধিক প্রশ্ন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচক প্রধান অজিত আগরকর ও অধিনায়ক রোহিত শর্মা কিছু প্রশ্নের জবাব দিলেও চর্চা থামেনি।

অনেকের মতোই পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি মনে করেন, রিঙ্কু সিংকে দলে নেওয়া উচিত ছিল।

T20 WC 2024 Exclusive

মনোজের উপলব্ধি, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল- দুজনেই একই ধরনের বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। ফলে যেহেতু কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল রয়েছেন, সেক্ষেত্রে জাদেজা ও অক্ষরের মধ্যে একজনকে রেখে দলে সুযোগ দেওয়া উচিত ছিল রিঙ্কুকে। তা সত্ত্বেও ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী বলেই উল্লেখ করেন মনোজ।

রোহিত শর্মার অধিনায়কত্ব ফ্যাক্টর হবে বলেই মনে করেন মনোজ। তাঁর কথায়, অধিনায়ক ভুল করলে খেলা অন্যদিকে চলে যায়। নেতৃত্ব ভালো হলে এই দলকে আটকানো মুশকিল। ৫০ ওভারের বিশ্বকাপে যে ভুল হয়েছিল, তা এবার যাতে ভারত না করে সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ মনোজের।

মনোজ বলেন, বিশ্বকাপ ফাইনালে স্লো উইকেট ভারতের ব্যুমেরাং হয়েছে। ভালো উইকেট হলে আমরা যেমন বড় রান তুলতে পারতাম, তেমনই রান তাড়া করে ভারত জিততেও পারতো। এবার খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। তার আগে ভারতের প্রস্তুতিতে কিছু খামতি থেকে গেল বলেও মনে করেন মনোজ।

মনোজের কথায়, টি২০ বিশ্বকাপে শিবম দুবেকে বল করতে দেখা যাবে। হার্দিক পাণ্ডিয়া এমনিতে চোটপ্রবণ। তিনি যে কোনও সময় চোট পেতে পারেন। ফলে দুবেকে বল করতে হবে। কিন্তু তাঁকে দিয়ে চেন্নাই সুপার কিংস বল করাচ্ছে না। দীর্ঘদিন বল না করা ছন্দ পেতে সমস্যা তৈরি করতে পারে।

টি২০ বিশ্বকাপের কথা ভেবে বিসিসিআইয়ের উচিত ছিল সব ফ্র্যাঞ্চাইজিকেই জানিয়ে দেওয়া, যে আইপিএল জেতা ভালো কথা, কিন্তু মূল লক্ষ্য টি২০ বিশ্বকাপ খেতাব জয়। ফলে যে ক্রিকেটারদের যে ভূমিকার জন্য ভাবা হচ্ছে তাঁদের আইপিএলে সেই ভূমিকায় নিজেদের মেলে ধরার সুযোগ দেওয়া উচিত ছিল, অভিমত মনোজের।

বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনাকে গুরুত্ব দেননি মনোজ। তিনি বলেন, বিরাট আইপিএলে ওপেন করেন, কিন্তু দেশের হয়ে তিনেই ব্যাট করেন, সাফল্য পান। ফলে এই দুটি বিষয় মেনে নেওয়া কঠিন। কিন্তু স্ট্রাইক রেটের বিষয় নিয়ে আলোচনা অপ্রয়োজনীয়, বাড়িয়ে দেখানো হচ্ছে।

মনোজ বলেন, অনেক সময় ইনিংস গড়ার ক্ষেত্রে কম স্ট্রাইক রেটে ব্যাট করার প্রয়োজন হয়ে থাকে। আবার ওপেনাররা ভালো শুরু করলে পরে নেমে ব্যাটাররা বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন। বিরাট কোহলির সবচেয়ে বড় গুণ সব জায়গায় মানিয়ে নিয়ে খেলতে পারেন। আবার যশস্বী জয়সওয়াল রয়েছেন, প্রথম ছয় ওভারে তাঁর স্ট্রাইক রেট ১৭০-এর বেশি। ফলে যশস্বীই রোহিতের সঙ্গে ওপেন করবেন। ম্যাচের দিনগুলিতে সকলেই ভালো খেলবেন, এই আশা রাখি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+