কোহলির পরই ব্যাট করতে পছন্দ করেন সূর্যকুমার, অকপটে স্বীকার করে নিলেন
কোহলির পরই ব্যাট করতে পছন্দ করেন সূর্যকুমার, অকপটে স্বীকার করে নিলেন
আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে ব্যাটিং করার জন্য নিজের পছন্দের জায়গা জানিয়ে দিলেন টি-২০ ক্রিকেটে ভারতের মিলড অর্ডারের স্তম্ভ সূর্যকুমার যাদব। একটি সাক্ষাৎকারে সূর্যকুমার জানিয়েছেন চার নম্বরে ব্যাটিং করতে পছন্দ করেন তিনি। উল্লেখ্য তিন নম্বরে ব্যাটিং করেন বিরাট কোহলি।

চার নম্বরে ব্যাট করা বেশি পছন্দের:
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার যাদব বলেছেন, "সব পজিশনের ব্যাটিং করতে আমি পছন্দ করি: ১,৩,৪, ৫। তবে আমি মনে করি আমার জন্য ঠিকঠাক জায়গা ৪ নম্বর। এই পরিস্থিতিতে আমি ব্যাটিং করতে নামলে ম্যাচটে নিয়ন্ত্রণ করতে পারি। আমি নিজের খেলা সব থেকে বেশি উপভোগ করি যখন ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ব্যাটিং করি। ওই সময়ে পজিটিভ ক্রিকেট খেলার চেষ্টা করি।"

চার নম্বরে ব্যাট করে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পেয়েছে সূর্য:
আইপিএল-এ যখন যেই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন সেই ফ্র্যাঞ্চাইজি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করেছেন সূর্যকুমার যাদবকে। কিন্তু ভারতীয় দলে সম্প্রতি তাঁকে ব্যবহার করা হয়েছে ওপেনার হিসবেও। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওপেন করেছিলেন সূর্যকুমার, আবার এশিয়া কাপ ২০২২-এ তিনি চার নম্বরে ব্যাটিং করেছেন। চার নম্বরে ব্যাটিং করতে নেমে এই বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম শতরান পান সূর্য।

টি-২০ ক্রিকেটে ৮ থেকে ১৪ ওভার বেশি গুরুত্বপূর্ণ:
ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান মনে করেন একটা টি-২০ ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ সময় ৮ ওভার থেকে ১৪ ওভার। তিনি বলেছেন, "আমি এই রকম বহু ম্যাচ দেখেছি যেখানে দলগুলো পাওয়ার প্লে-তে ভাল ভাল খেলেছে এবং দারুণ ভাবে ইনিংস শেষ করেছে। কিন্তু আমি মনে করি একটা টি-২০ ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হল ৮ ওভার থেকে ১৪ ওভার। ওই সময়ে দৃঢ়তার সঙ্গে আপনাকে খেলতে হবে এবং রানের ধারাবাহিকতা বজায় রখাতে হবে। আমি চেষ্টা করি ঝুঁকিপূর্ণ শট বেশি না খেলতে।"

ব্যাটিংয়ের সময়ে মূলত দু'টি জায়গা দিয়ে বেশি রান করেতে পছন্দ করেন সূর্যকুমার যাদব:
সূর্যকুমার যাদব সর্ব ভারতীয় সংবাদমাধ্যমটিতে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "আমি কভারের ওপর দিয়ে খেলতে এবং পয়েন্টে কাট করার চেষ্টা করি। শট রানটা চালিয়ে যাই যাতে স্কোর বোর্ডে আপডেট হতে থাকে এবং ১৫ ওভারের পর ফিনিশারদের সমস্যা না হয় ম্যাচটাকে ফিনিশ করতে। চার নম্বর ব্যাটিং করার জন্য একটা চ্যালেঞ্জিং পজিশনও বটে এবং সেই কারণেই আমি উপভোগ করি সেখানে ব্যাটিং করতে।"












Click it and Unblock the Notifications