T20 Ranking: শীর্ষস্থান হারালেন সূর্যকুমার, ভারতীয় বোলারদের ক্রমতালিকায় বিরাট উন্নতি
বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয়। কিন্তু তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। দীর্ঘদিন টি২০ ক্রিকেটের ক্রম তালিকায় ১ নম্বর স্থান ধরে রাখার পর তা হারালেন সূর্যকুমার। টি২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ১ নম্বর স্থান খোয়ালেন সূর্যকুমার। বুধবার আইসিসির পক্ষ থেকে টি২০ ক্রিকেটে ব্যক্তিগত ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে।
ভারতীয় তারকার থেকে এক নম্বরের মুকুট ছিনিয়ে নিলেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। সূর্যকুমার এক ধাপ পিছিয়ে গিয়ে বর্তমানে আইসিসির টি-২০ ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। এবারের বিশ্বকাপে ভালো খেলেও সিংহাসন খোয়াতে হল ভারতীয় দলের তারকা ব্যাটারকে। অন্যদিকে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও টি২০ ক্রিকেটে ব্যাটারদের সিংহাসন দখল করলেন হেড। অজি ব্যাটার ট্রাভিস হেড ৮৪৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছেন। ৮৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভারতের সূর্য।

৬ ম্যাচে ১৪৯ রান করেছেন সূর্যকুমার যাদব। যার মধ্যে রয়েছে ২টো হাফসেঞ্চুরি। ভালো ছন্দে থাকার পরও তাঁকে টেক্কা দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার হেড। তিনি বিশ্বকাপে ৭ ম্যাচে ২৫৫ রান করেছেন। ভারতের বিরুদ্ধে দলকে জেতাতে না পারলেও অর্ধশতরান করেমন হেড।
সূর্য শীর্ষস্থান খোয়ালেও ভারতের অন্য ব্যাটাররা কিন্তু উন্নতি করেছেন। সূর্যকুমার যাদবের পাশাপাশি রয়েছেন যশস্বী জয়সওয়াল। রোহিত টি-২০ ব্যাটারদের তালিকায় ১৩ ধাপ উন্নতি করে ৩৮ নম্বরে চলে এসেছেন। সুপার ৮-র শেষ ম্যাচে অজিদের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন হিটম্যান। বিরাট কোহলি এবারের বিশ্বকাপে ব্যাট হাতে রান না পেলেও ৩ ধাপ উঠে এসে যুগ্মভাবে ৪৭ নম্বরে রয়েছেন।
টি-২০ বোলারদের তালিকায় রশিদ খান ২ ধাপ উঠে এসে ২ নম্বরে রয়েছেন। আগের মতোই একে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ভারতীয় দলের বোলাররাও বিরাট উন্নতি করেছেন ক্রম তালিকায়। ৪৪ ধাপ উঠে এসে যুগ্মভাবে ২৪ নম্বরে চলে এসেছেন জসপ্রীত বুমরাহ। । কুলদীপ যাদব ২০ ধাপ উঠে এসে ১১ নম্বরে রয়েছেন। ৩ ধাপ উঠে এসে ১৭ নম্বরে রয়েছেন অর্শদীপ সিং। তবে ক্রম তালিকায় অবনতি হয়েছে হার্দিক পাণ্ডিয়ার।












Click it and Unblock the Notifications